shono
Advertisement
Satadru Dutta

'পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন', মেসি গোলের রেকর্ড ছুঁতেই অরূপকে খোঁচা শতদ্রুর

মেসি কাণ্ডে আইনি জটে জর্জরিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Published By: Tiyasha SarkarPosted: 11:11 AM Jun 17, 2026Updated: 01:45 PM Jun 17, 2026

পালাবদলের পর থেকেই মেসি কাণ্ডে আইনি জটে জর্জরিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। যদিও তিনি আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশি হাজিরা এড়িয়েছেন। এই মুহূর্তে তিনি ঠিক কোথায়, তা অজানা। এই পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপে গোলের রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। তারপরই সোশাল মিডিয়ায় অরূপকে খোঁচা মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তের (Satadru Dutta)। তিনি লিখলেন, "আপনার পাড়ার পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন।" তাঁর পোস্টে হাসির রোল।

Advertisement

 

গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে থেকে একঝলক দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেনেন। কিন্তু চূড়়ান্ত বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই যুবভারতী ছাড়েন মেসি। তারপর ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালান দর্শকরা। এই ক্ষোভের কারণ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, ঘটনার দিন শুরু থেকে মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মেসির সঙ্গে তাঁর একাধিক ছবি-ভিডিও। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গেও মেসির ছবি দেখা যায়। কিন্তু অব্যবস্থার অভিযোগে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি ছাড়া পেতেই অরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন অরূপ। সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিচার পেতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শতদ্রু। তবে এই মুহূর্তে বেপাত্তা অরূপ। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও পুলিশি হাজিরা এড়াচ্ছেন তিনি।

এদিকে বুধবার কিলিয়ান এমবাপে, গার্ড মুলার ও রোনাল্ডো নাজারিওকে পিছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন মেসি। এর ফলে মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেললেন। সব মিলিয়ে ১১টা আন্তর্জাতিক হ্যাটট্রিক হল তাঁর। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করলেন মেসি। তারপরই সোশাল মিডিয়ায় বিদ্রুপ করে শতদ্রু লিখলেন, 'অরূপদা আপনার পাড়ার পল্টু হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন।' কমেন্টে কেউ লিখেছেন, "আসুন, কাঁধে হাত রেখে ছবি তুলতে হবে তো।" কারও খোঁচা,  'অরূপের ছোঁয়া পেয়েই হ্যাটট্রিক।'    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement