shono
Advertisement

Breaking News

আজ ছ’ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন কোন বিকল্প পথে চলবে গাড়ি

৭ দিন বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাও।
Posted: 08:59 AM Feb 13, 2022Updated: 09:11 AM Feb 13, 2022

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রবিবার ছ’ ঘণ্টার জন্য বন্ধ থাকবে থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বা বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ২টো সেতু বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে। ফলে যানজট এড়াতে ঘুরপথে চলবে গাড়ি। বাড়ি থেকে বেরনোর আগে এক নজরে বিকল্প রাস্তার উপর চোখ বুলিয়ে নিন। 

Advertisement

ট্রাফিক সূত্রে খবর, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরুট রোড, সেন্ট জর্জেস গেট রোড দিয়ে। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিকে থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী যানবাহনগুলোকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে নিত্যযাত্রীদের কোনও অসুবিধা না হয়, তাই এই ব্যবস্থা। তবে রবিবার হওয়ায় এমনিতেই রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকবে অন্যদিনের তুলনায়। 

[আরও পড়ুন: IPL Auction 2022: ৯ কোটিতে প্রীতির দলে শাহরুখ, প্রত্যাশার তুলনায় কম দাম পেল কুল-চা জুটি]

অন্যদিকে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাত দিন বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার সন্তোষপুর রোড। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা যৌথভাবে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ছ’টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত রাস্তাটিতে বাস ও ছোট-বড় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেক্ষেত্রে নিত্যযাত্রীদের হয়রানি এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী সাতদিন যে সমস্ত বাস অজয়নগর মোড় থেকে সুলেখা মোড় পর্যন্ত যাবে সেগুলিকে ইএম বাইপাস, সন্তোষপুর অ্যাভিনিউ, পাটুলি ক্রসিং হয়ে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ধরে সুলেখা মোড়ে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে যে সমস্ত বাস ও পণ্যবাহী গাড়ি সুলেখা মোড় থেকে অজয়নগর যাবে সেগুলিকে উপরোক্ত রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

[আরও পড়ুন: IPL নিলামের প্রথম দিন ৫ ক্রিকেটার কিনল KKR, কোন দলের হাতে কত অর্থ রইল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement