shono
Advertisement
Victoria Memorial

ফাঁকফোকর নেই তো? কলকাতায় 'জঙ্গি' ধরা পড়তেই ভিক্টোরিয়ার নিরাপত্তায় নজরদারি

ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল এনএসজি, এসটিএফ, কমান্ডো ফোর্স সিআইএসএফ।
Published By: Tiyasha SarkarPosted: 03:34 PM Aug 21, 2026Updated: 05:16 PM Aug 21, 2026

বাংলা থেকে কিছুদিন আগে জঙ্গি যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল নামে এক যুবককে। ধরা পড়েছে পাক চর রানা রউফ-সহ বেশ কয়েকজন। তদন্তে উঠে এসেছে, বড়সড় নাশকতার ছক ছিল হামিমদের। এসবের মাঝেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) একটি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল এনএসজি, এসটিএফ, কমান্ডো ফোর্স সিআইএসএফ।

Advertisement

দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন ভিক্টোরিয়ায়। ফলে নিরাপত্তায় যাতে খামতি না থাকে তা সর্বদা নজরে থাকে প্রশাসনের। আর সেই কারণেই ১৭ থেকে ২০ আগস্ট অর্থাৎ তিনদিন ধরে ভিক্টোরিয়ার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড, কলকাতা পুলিশের এসটিএফ, কমান্ডো ফোর্স এবং সিআইএসএফ-এর আধিকারিকরা।

কলকাতার উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে একটি ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন এখানে। ফলে নিরাপত্তায় যাতে খামতি না থাকে তা সর্বদা নজরে থাকে প্রশাসনের। আর সেই কারণেই ১৭ থেকে ২০ আগস্ট অর্থাৎ তিনদিন ধরে ভিক্টোরিয়ার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড, কলকাতা পুলিশের এসটিএফ, কমান্ডো ফোর্স এবং সিআইএসএফ-এর আধিকারিকরা। পরিদর্শনের পাশাপাশি থ্রি-ডি মডেলিংও করা হয়েছে।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ভিক্টোরিয়ার নিরাপত্তার দায়িত্ব রয়েছে সিআইএসএফ-এর হাতে, দায়িত্বে থাকেন পুলিশ কর্মীরাও। ভিক্টোরিয়া চত্বরে বসানো রয়েছে এখানে আধুনিক সিসিটিভি ক্যামেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement