shono
Advertisement

কানাড়া ব্যাংকের সার্ভারে হ্যাকারদের হানা, শতাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

ফের প্রশ্নের মুখে ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা৷ The post কানাড়া ব্যাংকের সার্ভারে হ্যাকারদের হানা, শতাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Jul 31, 2018Updated: 04:37 PM Jul 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে ব্যাংকের সঙ্গে কোনও আর্থিক লেনদেন করেননি৷ অথচ মোবাইলে মেসেজ আসছে, অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে! একজন কিংবা দু’জন নয়, এ শহরের ১০০ জন গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ তাঁরা সকলেই কানাড়া ব্যাংকের গ্রাহক৷ গড়িয়াহাট থানা ও লালবাজারে অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির গোলপার্ক ব্রাঞ্চের ২১ জন গ্রাহক৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দিল্লিতে কানাড়া ব্যাংকের সদর দপ্তরের সার্ভারটি হ্যাক হয়ে গিয়েছে৷ রাজধানী বসে এ শহরের গ্রাহকদের টাকা তুলে নিচ্ছে হ্যাকাররা৷ ফের প্রশ্নের মুখে ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা৷

Advertisement

[লাড্ডু কারখানার আড়ালে অস্ত্র পাচারের ছক, পর্দাফাঁস জগদ্দলে]

এখনও সশরীরে ব্যাংকে গিয়ে পেনশনের তোলেন প্রবীণ নাগরিকদের অনেকেই৷ তবে রাষ্ট্রায়ত্ত বলুন কিংবা বেসরকারি, গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সিংহভাগই আর্থিক লেনদেনই হয় অনলাইনে৷ কিন্তু এই অনলাইনে আর্থিক লেনদেনে বিপদও বড় কম নয়৷ কোনওভাবে যদি গ্রাহকদের এটিএমের পিন নম্বর, ই-ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ডটি হ্যাকার কিংবা দুষ্কৃতীর হাতে চলে যায়, তাহলে আর রক্ষে নেই৷ চোখের নিমেষে অ্যাকাউন্টের উধাও হয়ে যায় টাকা৷ আর এবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্ভারটাই হ্যাক ফেলল দুষ্কৃতীরা৷ এ শহরের কমপক্ষে ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্ট টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ৷ গড়িয়াহাট থানা ও লালবাজারে এফআইআর করেছেন কানাড়া গোলপার্কের ব্রাঞ্চের ২১ জন গ্রাহক৷

তদন্তে জানা গিয়েছে, শুধু ২১ জনই নন, এ শহরের কানাড়া ব্যাংকের বেশ কয়েকটি শাখার আরও ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে দুষ্কৃতীরা৷ তদন্তকারীদের দাবি, দিল্লিতে কানাড়া ব্যাংকের সদর দপ্তরের সার্ভারটি হ্যাক হয়ে গিয়েছে৷ রাজধানী বসেই এ শহরের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে হ্যাকাররা৷ কারও দশ হাজার, কারও ২০ হাজার, এমনকী, সার্ভার হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত কানাড়া ব্যাংকের গ্রাহকরা৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখা কী আদৌও নিরাপদ? প্রশ্ন তুলেছেন তাঁরা৷

[ ঘোড়াকে জেতাতে স্টেরয়েড, ফাঁস রেসকোর্সের বুকি চক্রের ষড়যন্ত্র]

The post কানাড়া ব্যাংকের সার্ভারে হ্যাকারদের হানা, শতাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement