shono
Advertisement
South DumDum

দক্ষিণ দমদমে যুবককে পুড়িয়ে মারার চেষ্টা! অভিযুক্ত কাউন্সিলর অনুগামী

অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুগামী সুশান্ত দাস এবং তার সহকারীদের বিরুদ্ধে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:13 PM Oct 23, 2025Updated: 04:13 PM Oct 23, 2025

বিধান নস্কর, দমদম: দক্ষিণ দমদমে ফের মর্মান্তিক ঘটনা। যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আহত যুবক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলে এক যুবককে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। এই ঘটনায়, অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুগামী সুশান্ত দাস এবং তার সহকারীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে নাগেরবাজার থানার পুলিশ।

বুধবার তারকনাথ কলোনির কালী প্রতিমা নিরঞ্জন করে এলাকায় দাঁড়িয়েছিল ওই এলাকার এক পরিবারের জামাই রঞ্জিত কর্মকার। সেই সময় কাউন্সিলর এবং তাঁর অনুগামী সুমন ব্যানার্জি ও সুশান্ত দাস-সহ বেশ কয়েকজন তাঁকে আক্রমণ করে। সামনে দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রোল বের করে রঞ্জিতের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় নাগেরবাজার থানার পুলিশ।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই এলাকায় কাউন্সিলরের অনুগামী সুশান্ত দাসের দাপট চলে। স্থানীয় কেউ তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারেনা। জানা গিয়েছে, সুশান্তর কাছে নেতাদের আশীর্বাদ থাকায় এলাকায় তাঁর দাপট বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত রঞ্জন কর্মকার এলাকায় কম মিশতেন। কেন এই ঘটনা ঘটল সেই সম্পর্কে কোনও ধারণা নেই। আহত রঞ্জনের শাশুরি মনা দাস বলেন, তাঁর জামাই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুবককে পুড়িয়ে মারার চেষ্টা।
  • অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
  • হাসপাতালে ভর্তি আহত যুবক।
Advertisement