shono
Advertisement

দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুতে রণক্ষেত্র চিংড়িঘাটায় নামল র‍্যাফ, ৫টি বাসে আগুন-ভাঙচুর

রুদ্ধ ইএম বাইপাস, একের পর এক বাস দাউদাউ করে জ্বলছে। The post দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুতে রণক্ষেত্র চিংড়িঘাটায় নামল র‍্যাফ, ৫টি বাসে আগুন-ভাঙচুর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:09 PM Feb 03, 2018Updated: 02:57 PM Feb 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বেপরোয়া বাসের চাকায় প্রাণ গেল দুই সাইকেল আরোহীর। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রণক্ষেত্র চিংড়িঘাটা। একের পর এক বাসে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পালটা লাঠি চালাতে হয় পুলিশকে। ভাঙচুরের চেষ্টা হয় দমকলের গাড়িতে। জ্বলন্ত অবস্থায় একটি বাস সামনে দাঁড়িয়ে থাকা আর একটি বাসে ধাক্কা মারে। এভাবে পরপর বাসগুলিতে আগুন ধরে যায়। আটকে রয়েছে দমকল। ইএম বাইপাসে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। এদিন দুর্ঘটনার পর কার্যত তালগোল পাকিয়ে যায় গোটা ইএম বাইপাসের যান চলাচল। আটকে পড়েন নিত্যযাত্রীরা। অ্যাম্বুল্যান্সও আটকে পড়ে। পুলিশকর্মীরা রোগীদের গাড়ি ঘুরিয়ে অন্য দিকে পাঠাতে চাইলেও সুরাহা মেলেনি।

Advertisement

[মধ্যমগ্রামে প্রোমোটার খুনে গ্রেপ্তার ১, বাকি অভিযুক্তদের খোঁজে ম্যারাথন তল্লাশি]

সূত্রের খবর, সিগনাল উপেক্ষা করে একটি সরকারি বাস চিংড়িঘাটা মোড় থেকে সেক্টর ফাইভের দিকে ঘুরতে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২ স্থানীয় সাইকেল আরোহীর। পুলিশ সূত্রের খবর, সেই সময় ওই দুই সাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন, আচমকা সিগনাল ভেঙে সরকারি বাসটি ওই দুই যাত্রীকে ধাক্কা মারে, তারপর বাসটির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই দুই যুবকের।

ছবি: শাকিল আহমেদ

বেলেঘাটা ট্রাফিক গার্ডের সামনে এভাবে অ্যাক্সিডেন্টের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সংলগ্ন সুকান্তপল্লীর বাসিন্দারা। বেশ কয়েকটি সরকারি বাস ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় তারা। এখনও পর্যন্ত তিনটি বাসে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।তাদের নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। এই ঘটনায় ই এম বাইপাস সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ।

দেখুন ঘটনাস্থলের টাটকা ভিডিও:

[নয়া উপাচার্য পেল বিশ্বভারতী, অচলাবস্থা কাটিয়ে দায়িত্বে প্রাক্তনী সবুজকলি সেন]

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, ইএম বাইপাস কানেকটরে নিত্যদিনই এরকম দুর্ঘটনা ঘটলেও পুলিশের হুঁশ ফেরেনি। পুলিশের বিরুদ্ধে হাতের কাছে যা পেয়েছেন, ছুড়েছেন বিক্ষোভকারীরা। বাদ যায়নি বিজ্ঞাপনের হোর্ডিং, ফুলের টব। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র‍্যাফ। করতে হয় লাঠি চার্জ। কিন্তু এতে আগুনে ঘি পড়ে। একের পর এক পাঁচটি বাসে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ১১টা ১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুই যুবকেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। তাঁদের নাম বিশ্বজিৎ ভুঁইয়া ও সঞ্জয় মণি। তাঁরা এজেসি বোস কলেজের ছাত্র। মৃতরা সম্ভবত স্থানীয় বাসিন্দা। এই কথা রটে যাওয়ার পরই বাড়ি ছেড়ে বেরিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। কিন্তু স্থানীয় বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ একটু আগে এলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেত না। ঘটনাস্থলে পৌঁছে সুজিত বসু বলেন, ‘আমি রাজ্য সরকারকে অনুরোধ করব এই এলাকায় একটি সাবওয়ে তৈরি করতে। কী করে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সেদিকে নজর রাখতে বলব প্রশাসনকে।

দেখুন ঘটনাস্থলের টাটকা ভিডিও:

[দুর্ঘটনাস্থলের টাটকা ছবি-ভিডিও মেসেজ করে পাঠান আমাদের ফেসবুক পেজে। মনোনীত হলে আপনার ছবি প্রকাশিত হবে আপনার নাম-সহ।]

[নাটকীয় কায়দায় ‘সিরিয়াল’ চুরি বাগুইআটিতে, খোয়া গেল ১৭ লক্ষ টাকার গয়না]

The post দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুতে রণক্ষেত্র চিংড়িঘাটায় নামল র‍্যাফ, ৫টি বাসে আগুন-ভাঙচুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার