shono
Advertisement
CBI

বিচার প্রক্রিয়া শুরুর সবুজ সংকেত পেয়েও থমকে প্রক্রিয়া, হাই কোর্টে সিবিআই

সিবিআইয়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন থাকা সত্ত্বেও নিম্ন আদালত যৌথ শুনানি বা বিচার প্রক্রিয়া শুরু করার আইনি অনুমোদন দিচ্ছে না। হাই কোর্টের গ্রীষ্মাবকাশের পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
Published By: Sayani SenPosted: 11:17 PM May 20, 2026Updated: 11:17 PM May 20, 2026

এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে আইনি জট বহাল। গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও, নিম্ন আদালতের এক সিদ্ধান্তের কারণে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ আটকে রয়েছে। এই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Advertisement

দাবি, বিশেষ সিবিআই আদালত এই দুর্নীতি মামলার শুনানির কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না, যার জেরে থমকে রয়েছে কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণের কাজ। জানা গিয়েছে, গ্রুপ ডি-তে নিয়োগ দুর্নীতির গভীরতা ও জালিয়াত চক্রের জাল মেলাতে গিয়ে সিবিআইয়ের তরফে মোট ৪টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সুবাদে আলাদা আলাদা ৪টি ধারায় সমান্তরাল মামলাও রুজু হয়।

তবে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, এই ৪টি মামলার চরিত্র ও অপরাধের যোগসূত্র যেহেতু একই, তাই নিম্ন আদালতে সব কটি মামলাকে একত্রিত বা ‘ক্লাব’ করে যৌথভাবে মামলার একচেটিয়া শুনানি শুরু করা হোক। সিবিআইয়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন থাকা সত্ত্বেও নিম্ন আদালত যৌথ শুনানি বা বিচার প্রক্রিয়া শুরু করার আইনি অনুমোদন দিচ্ছে না। হাই কোর্টের গ্রীষ্মাবকাশের পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement