shono
Advertisement
Food festival

ভোজনরসিকদের জন্য সুখবর! স্বাধীনতা দিবসে দু'দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শুক্রবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ ও ১৬ আগস্ট এই উৎসব হবে।
Published By: Subhankar PatraPosted: 02:30 PM Aug 15, 2026Updated: 03:40 PM Aug 15, 2026

ভোজনরসিকদের জন্য সুখবর! ফুড ফেস্টিভ্যাল করতে চলেছে রাজ্য সরকার। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে চলবে এই উৎসব। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দু'দিন ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল হবে মিলেনিয়াম পার্কে। পর্যটন বিভাগ এই উৎসবের আয়োজন করবে।

Advertisement

শুক্রবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ ও ১৬ আগস্ট এই উৎসব হবে। বিকেল ৪টে থেকে রাত ১১ পর্যন্ত তা খোলা থাকবে। 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' প্রোগ্রামের অধীনে রাজ্য সরকারের পর্যটন বিভাগ এই উৎসব আয়োজন করছে। ভরা বর্ষায় এই আয়োজনে কী কী থাকবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ইলিশ মাছের বিভিন্ন থাকবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে থাকছে রকমারি পদও।

উল্লেখ্য, এই প্রথম নয়। আগেও কলকাতায় রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য মেলার আয়োজন করা করেছে। তৃণমূল জমানায় হয়েছে 'আহারে বাংলা'। প্রাণীসম্পদ বিকাশ বিভাগ-সহ বিভিন্ন দপ্তরের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হত। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক,  নিউটাউন মেলা প্রাঙ্গণের মতো মাঠে এই মেলা বসত। এবার বিজেপি সরকার করতে চলেছে খাদ্যমেলা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement