shono
Advertisement
Annapurna Yojana

বুধেই খুলেছে পোর্টাল! এবার অন্নপূর্ণা যোজনা প্রাপকদের নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

বুধবার থেকেই খুলে গিয়েছে যোজনার পোর্টালটি। অনলাইনে দেখা নেওয়া যাবে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।
Published By: Kousik SinhaPosted: 09:51 AM Aug 20, 2026Updated: 09:51 AM Aug 20, 2026

অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে শুরু করেছে। বাড়ানো হয়েছে যোজনার বাজেট বরাদ্দও। এবার অন্নপূর্ণা যোজনা যাঁরা পেয়েছেন, তাঁদের সঙ্গে নিয়ে সেই সাফল্যের প্রচারে নামবে রাজ্য সরকার। মন্ত্রীদের পাশাপাশি বিধায়ক ও স্থানীয় নেতারাও এ বিষয়ে উদ্যোগ নেবেন।

Advertisement

বুধবার থেকেই খুলে গিয়েছে যোজনার পোর্টালটি। অনলাইনে দেখা নেওয়া যাবে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।

বুধবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেখানেই মন্ত্রীদের অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচার চালানো নিয়ে বিস্তারিত জানানো হয়। বিশেষ করে যাঁরা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছেন তাঁদের দিয়ে প্রচার চালানোর বিষয়টি উঠে আসে বলে জানা গিয়েছে ওই বৈঠকে।

অন্যদিকে বুধবার থেকেই খুলে গিয়েছে যোজনার পোর্টালটি। অনলাইনে দেখা নেওয়া যাবে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে আগেও দাবি করেছে প্রশাসন। সেদিকে কড়া নজর রেখেছে সরকার। যদিও ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে প্রথম দফায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ যেতে শুরু করায় যাবতীয় বিতর্কের অবসান ঘটেছে বলেই মনে করছেন শীর্ষকর্তারা। এবার সেই সাফল্য নিয়েই জোরদার প্রচারে নামতে চাইছে রাজ্য সরকার। পোর্টালে আবেদন বাতিল হলে যেমন জানানো যাবে, তেমনই অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও করা যাবে সুনির্দিষ্ট তথ্য দিয়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে আধিকারিকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। পাশাপাশি এদিন মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 'বিদ্যাসাগর শিক্ষক সম্মান পুরস্কার' এবার থেকে দেওয়া হবে শিক্ষক দিবসে, সূত্রে খবর। আগে দেওয়া হত 'শিক্ষারত্ন'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement