shono
Advertisement

Breaking News

Netaji Subhas Chandra Bose

খাস কলকাতায় ভাঙা হল নেতাজি মূর্তির হাত, নেপথ্যে কারা? দ্রুত 'অ্যাকশনে' বিজেপি নেতৃত্ব

৮১নং ওয়ার্ড এলাকার বটতলার বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরাই এমন নিন্দনীয় কাজ করেছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:42 PM Aug 13, 2026Updated: 05:43 PM Aug 13, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কতামূলক বিবৃতিতেও কুছ পরোয়া নেহি! এবার খাস কলকাতার নিউ আলিপুরে নেতাজি মূর্তির  হাত ভাঙা হল! ঘটনাটি ঘটেছে ৮১ নং ওয়ার্ড এলাকার বটতলায়।এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি সুবিশাল মূর্তি রয়েছেষ। বৃহস্পতিবার দুপুরে সেই মূর্তির ডান হাতের কবজির উপর থেকে ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দাদের। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে যান স্থানীয় বিজেপি নেতারা। দেখা যায়, ডান হাতের অর্ধেকটা ভাঙা। এনিয়ে বেশ শোরগোল ছড়ায়। কে বা কারা এমনটা করল, তা এখনও অজানা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে তাঁরা থানার দ্বারস্থ হচ্ছেন। বিজেপি রাজ্য নেতৃত্বকেও বিষয়টি অবগত করা হচ্ছে।

Advertisement

নিউ আলিপুরে নেতাজি মূর্তির হাত ভাঙা!

নিউ আলিপুরে ৮১ নং ওয়ার্ডের বটতলা এলাকার তিনমাথার মোড়ের কাছে নেতাজি মূর্তিটির ডান হাত অর্ধেক ভাঙা অবস্থায় দেখতে পান পথচারীরা। খবর পেয়েই সেখানে চলে যান স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এক বাসিন্দার কথায়, ‘‘মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন, নেতাজির অবমাননাকারীরা কেউ ছাড় পাবে না। তাঁর কথামতো অ্যাকশনও হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তারপর কীভাবে এমন ঘটনা ঘটল, আমরা জানতে চাই।''

সম্প্রতি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। তার মূল কারিগর রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। তিনিই বারবার নেতাজিকে নিয়ে রীতিমতো আপত্তিকর মন্তব্য করেছেন এবং সেসবের জন্য ক্ষমা চাইতেও নারাজ। এনিয়ে বুধবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যারা সোশাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।” তখনই প্রশ্ন ওঠে, অনন্ত মহারাজের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেওয়া হবে? কারও নাম না নিলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘‘আইন সকলের জন্য সমান।’’

এরপরই নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এর রেশ কাটতে না কাটতেই দুপুরে নিউ আলিপুরের ঘটনা। জানা যাচ্ছে, নিউ আলিপুরে ৮১ নং ওয়ার্ডের বটতলা এলাকার তিনমাথার মোড়ের কাছে নেতাজি মূর্তিটির ডান হাত অর্ধেক ভাঙা অবস্থায় দেখতে পান পথচারীরা। খবর পেয়েই সেখানে চলে যান স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এক বাসিন্দার কথায়, ‘‘মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন, নেতাজির অবমাননাকারীরা কেউ ছাড় পাবে না। তাঁর কথামতো অ্যাকশনও হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তারপর কীভাবে এমন ঘটনা ঘটল, আমরা জানতে চাই।'' যেসব দুষ্কৃতীরা এই কাজ করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর সাজা দিতে হবে বলে দাবি তোলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement