shono
Advertisement
Mukhya Mantri Swasthya Bima Yojona

আয়ুষ্মান না পেলেও চিন্তা নেই! রাজ্যবাসীকে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা' উপহার শুভেন্দুর

কারা পাবেন? কারা বাদ যাবেন? জেনে নিন খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 08:36 PM Jul 27, 2026Updated: 08:40 PM Jul 27, 2026

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা। কিন্তু সমস্যা হল, শর্তের কারণে বাংলার অনেকেই ওই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁদের 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা' উপহার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আগেই এই প্রকল্প চালু করবেন বলে জানিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ সোমবার জারি করা হল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। এদিন বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। চলুন জেনে নেওয়া যাক সেটাই। 

Advertisement

১. পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই স্বাস্থ্যবিমা পাবেন না। 

২. চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য  সরকারি কর্মী যারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতায়, তাঁরা পাবেন না।

৩. চাকরিরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, যারা কেন্দ্রের স্বাস্থ্য স্কিম, ১৯৫৪-এর আওতায়, তাঁরা পাবেন না।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার বিজ্ঞপ্তি।

৪. যারা গ্রুপ মেডিক্যাল ইনস্যুওরেন্সের আওতাধীন, তারাও পাবেন না 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা' । 

৫. সরকারি নিয়মে যারা মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও এই প্রকল্পের আওতায় নেই। 

৬. পরিবারের সদস্যের বয়স ৭০ উর্ধ্ব হলে তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ, ৭০ উর্ধ্ব সকলেই আয়ুষ্মান ভারতেই সুবিধা পান। 

৭. এসআইআরে যাদের নাম কাটা গিয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না। 

উল্লেখ্য, রাজ্য-কেন্দ্রের দ্বন্দ্বে বহু বছর ধরে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত ছিল বাংলা। পরবর্তীতে নিজের উদ্যোগে ২০১৬ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যবাসীর সুবিধায় চালু করে স্বাস্থ্যসাথী প্রকল্প। প্রতি পরিবারের মহিলাদের নামে হত কার্ড। বিনাখরচে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পেতেন তাঁরা। ছাব্বিশে পালাবদলের পরই আয়ুষ্মান ভারতে জুড়েছে বাংলা। পাশাপাশি 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'ও চালু করলেন মুখ্যমন্ত্রী।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement