shono
Advertisement

Breaking News

Suvendu Adhikari

পাহাড় থেকে সাগরে উন্নয়ন! অর্থমন্ত্রীর হাত ধরে সেজে উঠবে কল্লোলিনী, স্বপন দাশগুপ্তর প্রশংসায় মুখ্যমন্ত্রী

মঞ্চে দাঁড়িয়েই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নাম বিশেষভাবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, 'দার্জিলিংয়ের পাহাড় থেকে সাগর পর্যন্ত উন্নয়ন হবে।'
Published By: Arpita MondalPosted: 06:26 PM Jun 15, 2026Updated: 08:18 PM Jun 15, 2026

'আমি নয়, আমরা নীতি', জনতার স্বার্থে উন্নয়নের পক্ষে কাজ করবেন জনপ্রতিনিধিরা। কলকাতাজুড়ে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি 'স্বচ্ছতাকে স্বাগত' শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই মঞ্চে দাঁড়িয়েই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) নাম বিশেষভাবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, "দার্জিলিংয়ের পাহাড় থেকে সাগর পর্যন্ত উন্নয়ন হবে।"

Advertisement

আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অংশ নেবেন। তার আগে কলকাতা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে। তার সূচনায় এদিন কলকাতা পুরসভায় যান শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, "দার্জিলিং থেকে সাগর পর্যন্ত কাজ করবেন মাননীয় মন্ত্রী। তাঁর জন্ম, বড় হওয়া কলকাতায়। রাসবিহারীর মানুষ তাঁকে বিপুল ভোটে জিতিয়েছেন। উন্নয়নের কাজে কলকাতা অগ্রাধিকার পাবে।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "আমিও গ্রামের ছেলে হয়ে ভবানীপুরে ১৫ হাজার ভোটে জিতেছি। আমরা সকলে মিলে কল্লোলিনী তিলোত্তমাকে সাজিয়ে তুলব।"

পাশাপশি মুখ্যমন্ত্রী জানান, কলকাতার উন্নয়নের ক্ষেত্রে এই অর্থবর্ষে আরও বেশ কয়েকটি বরাদ্দের চিন্তাভাবনা করা হচ্ছে। ডবল ইঞ্জিন সরকারের আমলে তিলোত্তমাকে নতুন করে সাজিয়ে তোলার অঙ্গীকার হিসেবে তিনি বলেন, "এই অর্থবর্ষে অ্যাডিশনাল ডেভলপমেন্ট ৬০০ কোটি বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। নমামি গঙ্গা প্রকল্পে আরও ৫০০ কোটি টাকার কাজের পরিকল্পনা করা হচ্ছে। আরবান ডেভলপমেন্ট, স্বচ্ছ ভারত কেন্দ্র-রাজ্য মিলে আরও সাহায্য।" সর্বোপরি 'আমরা নীতি'তেই জোর দিয়ে মানুষের স্বার্থেই কাজ করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement