shono
Advertisement

শহরে রহস্যজনকভাবে মৃত সিরিয়ার পাইলট, তদন্তে পুলিশ

এয়ার এশিয়ায় কর্মরত ছিলেন তিনি। The post শহরে রহস্যজনকভাবে মৃত সিরিয়ার পাইলট, তদন্তে পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 AM Mar 17, 2018Updated: 11:11 AM Mar 17, 2018

স্টাফ রিপোর্টার, বিধাননগর: বিধাননগরে এক বিদেশি পাইলটের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার। তিনি সিরিয়ার বাসিন্দা। নাম মাহের শাহি। এয়ার এশিয়া সংস্থায় কর্মরত। মৃত্যুর আগের দিন গভীর রাতে বিমান নিয়ে দমদমে নামেন। সকালে বিমানবন্দর যাওয়ার পথে মারা যান।

Advertisement

[১৯৩৩ সালে মৃত্যু, ডেথ সার্টিফিকেট ইস্যু হল ২০১৮ সালে]

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করান তিনি। শুক্রবার তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। রাতে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হোটেলে বিশ্রামের জন্য গিয়েছিলেন তিনি। সকালে পুল কারে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। মাঝপথে অসুস্থ বোধ করেন। গাড়ির চালক তাঁকে নিয়ে যান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর মৃত্যু হয়। এরপর হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে।

এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। হাসপাতালে যাওয়ার পথে বুকে তীব্র ব্যথা হচ্ছে বলে চালককে জানিয়েছিলেন মাহের শাহি। হৃদরোগে আক্রান্ত হয়ে এই পাইলটের মৃত্যু হয়েছে না অন্য কারণ লুকিয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে নারাজ পুলিশ।

[জনপ্রতিনিধির মানবিক মুখ, অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভরতি করলেন কাউন্সিলর]

The post শহরে রহস্যজনকভাবে মৃত সিরিয়ার পাইলট, তদন্তে পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার