shono
Advertisement
Taratala Disaster

প্রাণের ঝুঁকি নিয়ে কাজ, তারাতলার ধ্বংসস্তূপ থেকে বাঁচানো 'সাহসী'দের সম্মান মুখ্যমন্ত্রীর

শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে তারাতলা বিপর্যয়ে উদ্ধারকারীদের সম্মানিত করা হবে বলে খবর।
Published By: Sucheta SenguptaPosted: 08:57 PM Jul 03, 2026Updated: 08:57 PM Jul 03, 2026

মুহূর্তের বিপর্যয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কাজ করতে করতে বহু মানুষ চাপা পড়ে গিয়েছিলেন বিশাল কংক্রিটের বাড়িটার নিচে। তারাতলার ভেঙে পড়া অভিশপ্ত ভবনের ক্ষত এখনও টাটকা। ১৭ জনের মৃত্যু ঘটে সেই ঘটনায়। কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ প্রাণে বাঁচেন স্রেফ উদ্ধারকারীদের তৎপরতায়। ওইদিন বিপর্যয়ের সঙ্গে সঙ্গে যাঁরা ছুটে এসে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন, তাঁরাই 'জীবনদেবতা'। আর সেই উদ্ধারকারীদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে পুলিশের এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মান তুলে দেওয়া হবে।

Advertisement

নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, সেনাবাহিনী-সহ এই উদ্ধারকাজের সঙ্গে জড়িতদের প্রত্যেককে সম্মান জানানো হবে। বিপর্যের দিনই মুখ‌্যমন্ত্রী জানিয়েছিলেন, যেভাবে দ্রুততার সঙ্গে রাজ্যের বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িতরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছেন, স্থানীয় মানুষেরা হাত বাড়িয়ে দিয়েছেন, সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছে, তার জন‌্যই বহু অমূল‌্য প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। সেই উদ্ধারকারীরাই এবার সরকারি সম্মান পেতে চলেছেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে।


তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি জীবন বাজি রেখে, অত‌্যন্ত দ্রুততার সঙ্গে যাঁরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন করেছেন, অগনিত মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তাঁদের সম্মানিত করবে রাজ‌্য সরকার। শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্যের উদ্ধারকারীদের এই সম্মাননা জানাবেন মুখ‌্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, সেনাবাহিনী-সহ এই উদ্ধারকাজের সঙ্গে জড়িতদের প্রত্যেককে সম্মান জানানো হবে। বিপর্যের দিনই মুখ‌্যমন্ত্রী জানিয়েছিলেন, যেভাবে দ্রুততার সঙ্গে রাজ্যের বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িতরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছেন, স্থানীয় মানুষেরা হাত বাড়িয়ে দিয়েছেন, সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছে, তার জন‌্যই বহু অমূল‌্য প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। দিনরাত এক করে উদ্ধারকাজের ফলে ভেঙে পড়া শেডের তলা থেকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে বহু শ্রমিককে। সেই উদ্ধারকারীরাই এবার সরকারি সম্মান পেতে চলেছেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement