shono
Advertisement

পুজোর মুখে বন্ধ ট্রেন-মেট্রো, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের

বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল, বিভ্রাট মেট্রোতেও। The post পুজোর মুখে বন্ধ ট্রেন-মেট্রো, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 PM Sep 22, 2017Updated: 07:23 AM Sep 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে মেট্রোয় সিগন্যাল বিভ্রাট। অন্যদিকে অবরোধের জেরে বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। এই দুয়ের জেরে পুজোর মুখে কার্যত স্তব্ধ শহর। নাকাল নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে ট্রেন ও মেট্রো দুইই গণ্ডগোল করায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।

Advertisement

মদের টাকা না পেয়ে সন্তানকে পুড়িয়ে খুন ]

শুক্রবার বেলঘরিয়া স্টেশনে অবরোধে নামেন নিত্যযাত্রীরা। মাইকে ট্রেনের ঘোষণা শোনা যাচ্ছিল না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ যাত্রীদের। তার উপর দেরিতে চলছে ট্রেন। জানা যাচ্ছে, পলতায় ওভারহেডের তার ছেড়ার কারণেই ট্রেন দেরিতে চলছিল। সে কারণেই আজ অবরোধ শুরু হয়। দীর্ঘক্ষণ তা চলতে থাকে। একাধিক স্টেশনেই মাইক খারাপ। ট্রেনের ঘোষণা প্রায় শোনাই যায় না। তার উপর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকছে ট্রেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বহুদিনের। এদিন ফের দেরিতে ট্রেন চলায় তারই বহিঃপ্রকাশ ঘটে। ফলে বেলা ১১ টা থেকে প্রায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কিছুক্ষণ পর অবরোধ ওঠার সম্ভাবনা দেখা দিলেও ফের নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। ফলে শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন যাত্রীরা। রীতিমতো ধুন্ধুমার বেধে যায় বেলঘরিয়া স্টেশনে। এক যাত্রীর মাথাও ফেটে যায়।অবরোধ হটাতে লাঠিচার্জ করে পুলিশ।

হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করতে পারবে না মুসলিম যুবকরা, নিদান বিজেপি নেত্রীর ]

এদিকে স্টেশনের ট্র্যাকে যান্ত্রিক ত্রুটি ও সিগন্যালিংয়ের সমস্যার জন্য থমকে যায় মেট্রো চলাচলও। নিউ গড়িয়া মেট্রো স্টেশনে এই সমস্যা দেখা দেয়। ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এমনিতেই প্রতি স্টেশনে গড়ে দুই মিনিট করে দাঁড়াচ্ছে মেট্রো। অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ হচ্ছে না দরজা। সেরকম হলে দরজা খোলা রেখেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুড়োহুড়ি না করে লাইন দিয়ে যাত্রীদের ওঠার অনুরোধ জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। যদিও সে নিয়ম মানা হয়নি। ফলে মেট্রো পরিষেবাও কার্যত বিপর্যস্ত।

The post পুজোর মুখে বন্ধ ট্রেন-মেট্রো, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার