shono
Advertisement
Nirmal Ghosh

ছেলে গ্রেপ্তার হতেই পুলিশের রাডারে বাবা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে নির্মল ঘোষ

তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই উৎসবের আমেজ পানিহাটিজুড়ে। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে রীতিমতো নাচগান শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
Published By: Kousik SinhaPosted: 02:46 PM Jul 13, 2026Updated: 03:44 PM Jul 13, 2026

ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই এবার পুলিশের রাডারে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)! গ্রেপ্তারের শঙ্কায় এবার আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান বর্ষীয়ান এই তৃণমূল নেতা। আদালত তা মঞ্জুর করে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে নির্মল ঘোষের আগাম জামিন মামলার শুনানি হতে পারে। এখন দেখার আদালত তাঁকে রক্ষাকবচ দেয় না।

Advertisement

তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই উৎসবের আমেজ পানিহাটিজুড়ে। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে রীতিমতো নাচগান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই দেখা যায় ডিম।

রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এই মামলায় নাম জড়ায় নির্মল ঘোষেরও। রাজ্যে পালাবদলের পর থেকেই বেপাত্তা ছিলেন পিতা-পুত্র। তীর্থঙ্কর ঘোষ ধরা পড়তেই গ্রেপ্তারের শঙ্কা তৈরি হয়েছে নির্মল ঘোষের। এরপরেই এদিন আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। 

এদিকে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই উৎসবের আমেজ পানিহাটিজুড়ে। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে রীতিমতো নাচগান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই দেখা যায় ডিম। শুধু তাই নয়, দুপুরে যখন তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় যথারীতি তাঁর উপর চলে ডিম-হামলা! খড়দহ থানার পুলিশ লক-আপ থেকে তীর্থঙ্করকে বের করে প্রিজন ভ্যানে তোলার স্বল্প সময়টুকুতেই তৃণমূল নেতার ওপর ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা। একে অপরকে বললেন, ‘মার ডিম।’ সেইসঙ্গে ক্ষুব্ধ লোকজনের হুঁশিয়ারি, ‘‘ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর-কাদা খাবে। আমরা ওসব নিয়ে তৈরি।”

ছাব্বিশের ভোটে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্করের সঙ্গে রাজনৈতিক লড়াই ছিল বিজেপির রত্না দেবনাথ ও সিপিএমের কলতান দাশগুপ্তর। তীর্থঙ্করের গ্রেপ্তারিতে খুশি তাঁরাও। এনিয়ে রত্না দেবনাথের বক্তব্য, ‘‘কান টানলে মাথা আসবে। কানের পর এবার আমরা মাথার অপেক্ষায় আছি।” কলতানের কথায়, ‘‘দুর্নীতি করেছেন, গ্রেপ্তার হয়েছেন, ঠিক আছে। আইন আইনের পথে চলবে। কিন্তু বিজেপির ছাতার তলায় গিয়ে যেন কোনও দোষী আইনের হাত থেকে ছাড়া না পায়, সেটা কঠোরভাবে দেখতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement