shono
Advertisement
TMC 21 July

২১ জুলাইয়ের আগে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা কেন? হাই কোর্টে কালীঘাট তৃণমূল

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ) জারি করা হয়। তাতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও রয়েছে।
Published By: Kousik SinhaPosted: 01:05 PM Jul 13, 2026Updated: 03:07 PM Jul 13, 2026

ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে জমায়েতের উপর ৬০ দিন ধরে কেন নিষেধাজ্ঞা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। গতবছর পর্যন্ত এই জায়গাতেই ২১ জুলাই (TMC 21 July) পালন করে এসেছেন তৃণমূল। এবারও সেই জায়গাতেই ‘শহিদ স্মরণ’ করতে চেয়ে আবেদন জানায় মমতাপন্থী অর্থাৎ কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। কিন্তু অনুমতি মেলেনি। জায়গা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরমধ্যেই ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই আজ, সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করলে কালীঘাট তৃণমূলকে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ) জারি করা হয়। তাতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও রয়েছে।

সামনেই ২১ জুলাই, তার আগে কেন ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে জমায়েতের উপর ৬০ দিন ধরে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হল? সেই প্রশ্ন তুলে হাই কোর্টে আবেদন জানান কালীঘাট তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর হয়ে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সওয়াল করেন আরেক সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের এই সিদ্ধান্তকে 'অধিকারের পরিপন্থী' বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ যাতে করে, সেই আবেদনও জানান। এরপরেই এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। 

ছাব্বিশের নির্বাচনের পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। ঋতব্রত ও কালীঘাট শিবির দুই পক্ষই ধর্মতলায় ২১ জুলাইয়ের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ জানিয়ে দেয় ধর্মতলায় ২১ জুলাইয়ের আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রতপন্থীরা। গান্ধীমূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান তাঁরা। তারপর সেই অনুমতি মিলেছে বলে জানা যাচ্ছে। তবে ২১ জুলাই 'কালীঘাট তৃণমূল' কোথায় সভা করবে, সেই জায়গা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরমধ্যেই এবার ৬০ দিন ধরে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা কেন? পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা কালীঘাট তৃণমূলের।

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ) জারি করা হয়। তাতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সময়কালের মধ্যে রয়েছে তৃণমূলের ২১ জুলাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement