shono
Advertisement
Female passengers

বাসে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার হলেই অ্যাকশন! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর

বিশেষত একা ভ্রমণরত মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
Published By: Arpita MondalPosted: 07:46 PM Aug 14, 2026Updated: 08:42 PM Aug 14, 2026

বাসে অস্বস্তিকর-অপ্রীতিকর পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে, এমন অভিজ্ঞতা কমবেশি অনেক মহিলারই আছে। কনডাকটর হোক বা অন্য পুরুষ যাত্রীদের দ্বারা হেনস্তার ঘটনাও নতুন নয়। এবার বাসে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার হলেই তড়িঘড়ি অ্যাকশন। কলকাতা-রায়গঞ্জগামী একটি সরকারি বাসে থাকা মহিলাকে হেনস্তার অভিযোগ চিঠি যায় পরিবহণ দপ্তরে। এরপরই কড়া হুঁশিয়ারি দেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

Advertisement

ওই অভিযোগকারী জানান, তাঁর স্ত্রী একা যাত্রা করছিলেন। যাত্রাপথে বাসের চালক ও কন্ডাকটর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগ পেতেই তড়িঘড়ি অ্যাকশনে নামে পরিবহণ দপ্তর । বিশেষত একা ভ্রমণরত মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহণ মন্ত্রী অর্জুন সিং সাফ জানিয়েছেন, "যাত্রীদের নিরাপত্তা, মর্যাদা বা হয়রানি সংক্রান্ত যে কোনও অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কোনও ধরনের অসদাচরণ, কর্তব্যে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।" ইতিমধ্যেই সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং যাত্রীরা নিরাপদে গণপরিবহণে যাতায়াত করতে পারেন, সে জন্য পরিবহণ দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখে ঘটনার বিষয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন অর্জুন সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement