shono
Advertisement
Dilip Ghosh

'রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন', দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক

দিলীপের মন্তব্যের সাফাই দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, কী বললেন তিনি?
Published By: Sucheta SenguptaPosted: 11:47 AM Aug 30, 2026Updated: 06:31 PM Aug 30, 2026

দেশজুড়ে 'বন্দে মাতরম'-এর সার্ধ্ব শতবর্ষে বঙ্কিম-বন্দনার মাঝেই ফের ভুল মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'বন্দে মাতরম' (Vande Mataram) রচয়িতার নাম ভুলে বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম! তাঁর কথা অনুযায়ী, রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখেছিলেন। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

রাখিবন্ধন উৎসবে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ভারতবর্ষের রাখি আমাদের একটা ঐতিহ্য। আর পশ্চিমবাংলায় সেই রাখিকে ভাইবোনের সম্পর্কের বন্ধন থেকে বের করে নিয়ে এসে রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন।" পরে অন্য একটি কর্মসূচিতে গিয়ে ফের তিনি বলেন, ‘‘আমরা রাখিবন্ধনও করছি, আবার বন্দে মাতরমও গাইছি। আগে যাঁরা গাইতেন না, তাঁরাও এখন গাইতে বাধ্য হচ্ছেন। এটাই আসল পরিবর্তন। বন্দে মাতরম গান লিখেছেন কবিগুরু। সেই বাংলাতেই যদি বন্দে মাতরম না গাওয়া হয়, তবে এর চেয়ে আর দুঃখের কী হতে পারে?"

শুক্রবার ছিল রাখিবন্ধন উৎসব। সেখানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ভারতবর্ষের রাখি আমাদের একটা ঐতিহ্য। আর পশ্চিমবাংলায় সেই রাখিকে ভাইবোনের সম্পর্কের বন্ধন থেকে বের করে নিয়ে এসে রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন।" পরে অন্য একটি কর্মসূচিতে গিয়ে ফের তিনি বলেন, ‘‘আমরা রাখিবন্ধনও করছি, আবার বন্দে মাতরমও গাইছি। আগে যাঁরা গাইতেন না, তাঁরাও এখন গাইতে বাধ্য হচ্ছেন। এটাই আসল পরিবর্তন। বন্দে মাতরম গান লিখেছেন কবিগুরু। সেই বাংলাতেই যদি বন্দে মাতরম না গাওয়া হয়, তবে এর চেয়ে আর দুঃখের কী হতে পারে?"

বন্দে মাতরমের রচয়িতা নিয়ে দিলীপ ঘোষের এই দাবিকে কটাক্ষ করেছেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষের কটাক্ষ, ‘‘ওঁরা যা যা উপহার দিচ্ছেন, তাতে বিজেপি পরিবারের জন্য নতুন পাঠ্যক্রম তৈরি করা উচিত।" তবে দিলীপ ঘোষের ঢাল হয়ে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর সাফাই, ‘‘দিলীপদা ভুল বলবেন এটা বিশ্বাস করি না। বন্দে মাতরম বিভিন্ন আঙ্গিকে গাওয়া হয়েছে। তার মধ্যে রবীন্দ্রনাথও একটি আঙ্গিকে গেয়েছিলেন।" প্রসঙ্গত, বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশজুড়ে কর্মসূচি নিয়েছে। অখণ্ডিত বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমন একটা সময়ে রাজ্যের বিজেপি সরকারের কোনও মন্ত্রীর বন্দে মাতরম রচয়িতার নাম ভুল বলা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement