shono
Advertisement
Agnimitra Paul

ছি ছি এত্তা জঞ্জাল! পার্ক সার্কাসের নামী শপিং মলের পাশে আবর্জনার স্তূপ দেখে অগ্নিশর্মা অগ্নিমিত্রা

পুরমন্ত্রীর নির্দেশ, এভাবে অপরিচ্ছন্ন থাকলে এবার থেকে জরিমানা নেওয়া হবে।
Published By: Sucheta SenguptaPosted: 05:05 PM Aug 20, 2026Updated: 06:08 PM Aug 20, 2026

নামী শপিং মল, তাতে ঠাসা সমস্ত বিদেশি ব্র্যান্ডের জামাকাপড়-সহ নানা জিনিস। শহরের উচ্চবিত্ত শ্রেণির মানুষজনের অন্যতম পছন্দের কেনাকাটার জায়গা পার্ক সার্কাসের ওই শপিং মলটি। কিন্তু ওই ঝাঁ চকচকে মলের পাশেই একেবারে উলটো চিত্র। আবর্জনার স্তূপ থেকে রাস্তায় ছড়ানো ময়লা! নোংরা থেকে পরিবেশ দূষণ তো বটেই, এ তো দৃশ্য দূষণও। বৃহস্পতিবার পার্ক সার্কাসের ওই নামী মলের আশপাশের এলাকা দেখে রীতিমতো রেগে লাল রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সঙ্গে সঙ্গে সেখানকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ডেকে বেশ কয়েকটি ওয়েস্টবিন বসানোর ব্যবস্থা করেন। কড়া হুঁশিয়ারি দেন, এভাবে নোংরা করে শহরের সৌন্দর্যায়নে বাধা তৈরি করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

Advertisement

বৃহস্পতিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই এলাকায় দেখেই বেশ রেগে যান তিনি। দেখা যায়, নামী শপিং মলের চারপাশ পুঁতিগন্ধময়! রাস্তার উপর যত্রতত্র পড়ে রয়েছে নোংরা, আবর্জনা। সঙ্গে সঙ্গে তিনি ডেকে নেন পুরসভার কর্মীদের। বেশ কয়েকটি বড় বড় ডাস্টবিন বসানো হয় রাস্তার ধারে। অগ্নিমিত্রা নির্দেশ দেন, যেন এই চত্বরে পর্যাপ্ত ডাস্টবিন থাকে, যাতে আর একটি নোংরাও রাস্তায় ফেলা না হয়। 

বৃহস্পতিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই এলাকায় দেখেই বেশ রেগে যান তিনি। দেখা যায়, নামী শপিং মলের চারপাশ পুঁতিগন্ধময়! রাস্তার উপর যত্রতত্র পড়ে রয়েছে নোংরা, আবর্জনা। সঙ্গে সঙ্গে তিনি ডেকে নেন পুরসভার কর্মীদের। বেশ কয়েকটি বড় বড় ডাস্টবিন বসানো হয় রাস্তার ধারে। অগ্নিমিত্রা নির্দেশ দেন, যেন এই চত্বরে পর্যাপ্ত ডাস্টবিন থাকে, যাতে আর একটি নোংরাও রাস্তায় ফেলা না হয়। এছাড়া পুরসভার জঞ্জাল বিভাগকে মন্ত্রীর নির্দেশ, পার্ক সার্কাসের এই অঞ্চলটি পরিচ্ছন্ন করতে হবে যত দ্রুত সম্ভব।

মন্ত্রীর নির্দেশে পার্ক সার্কাসের রাস্তায় বসল বড় ডাস্টবিন, নিজস্ব ছবি

অগ্নিমিত্রা পাল পুরদপ্তরের মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই একাধিক ক্ষেত্রে আমূল সংস্কারে হাত দিয়েছেন। শহর পরিচ্ছন্ন থেকে ফুটপাথ দখলমুক্ত করা, গাড়ি পার্কিং, রাস্তাঘাটে বালি-সিমেন্ট ফেলে রাখা নিয়ে কড়া নিয়ম জারি করেছেন তিনি। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত বড় শহরগুলি নিজে পরিদর্শন করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি। কলকাতার একাধিক জায়গায় ফুটপাতের অবস্থা দেখতে অগ্নিমিত্রা প্রায় রোজ সকালেই বেরচ্ছেন। বৃহস্পতিবার তিনি পার্ক সার্কাসে গিয়ে যে চিত্রটা দেখলেন, তাতে অত্যন্ত ক্ষুব্ধ মন্ত্রী। পার্ক সার্কাস এলাকার পরিচ্ছন্নতা, শুদ্ধিকরণে জোর দিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement