shono
Advertisement
West Bengal Weather Update

সপ্তাহান্তেই বদলাবে আবহাওয়া, মুহুর্মুহু পড়বে বাজ! ফের তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রাজ্যে

দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 10:57 AM Mar 25, 2026Updated: 12:26 PM Mar 25, 2026

দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

চৈত্র মাস থেকেই বাংলার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ঝড়বৃষ্টি চলছে। কলকাতা-সহ জেলায় জেলায় কালবৈশাখীও দেখা গিয়েছে। শিলাবৃষ্টি হয়েছে একাধিক জেলায়। দিন কয়েক আগেই প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। সেজন্য এক লাফে তাপমাত্রা ১১ ডিগ্রি সেন্টিগ্রেড নেমে গিয়েছিল কলকাতায়। ফিরে এসেছে শীতের আমেজ। এরই মধ্যে উইকএন্ডে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হল।

কলকাতায় আজ, বুধবার ও আগামী কাল, বৃহস্পতিবার মূলত পরিষ্কার আকাশ। তবে সামান্য সময় আকাশ আংশিক মেঘলাও হতে পারে। যদিও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে মহানগরের। আংশিক আবার কখনও মেঘলা আকাশ দেখা যাবে। শুক্রবার থেকে রবিবার আরও একদফায় ঝড়বৃষ্টির স্পেল দেখা যাবে। কালবৈশাখীর সম্ভাবনাও জারি হয়েছে! আগামী শনি ও রবিবার ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৫ শতাংশ। 

কলকাতায় আজ, বুধবার ও আগামী কাল, বৃহস্পতিবার মূলত পরিষ্কার আকাশ। তবে সামান্য সময় আকাশ আংশিক মেঘলাও হতে পারে। যদিও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে মহানগরের। আংশিক আবার কখনও মেঘলা আকাশ দেখা যাবে। শুক্রবার থেকে রবিবার আরও একদফায় ঝড়বৃষ্টির স্পেল দেখা যাবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকবে। যদিও বেলা বাড়লে অস্বস্তি বাড়বে বলে খবর। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু'-এক জায়গায় ঝড়বৃষ্টির কথা জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। শুক্রবার থেকে রবিবার জেলাগুলিতেও ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। 

শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতেও।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement