shono
Advertisement
Suvendu Adhikari

একলাফে অনেকটা আয়বৃদ্ধি, রয়েছে প্রচুর কৃষিজমি, মোট কত সম্পত্তির মালিক শুভেন্দু অধিকারী?

শুভেন্দু জানিয়েছেন, তাঁর কোনও গাড়ি নেই। অলঙ্কার, মূল্যবান সম্পদও নেই। ২০২১ সালে দেওয়া হলফনামায় তাঁর মোট সম্পত্তি ছিল ৯০ লক্ষ ৬ হাজার ১৪৯ টাকা।
Published By: Subhajit MandalPosted: 09:42 PM Apr 01, 2026Updated: 09:42 PM Apr 01, 2026

শুভেন্দু অধিকারী। প্রাক্তন সাংসদ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী। একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিরোধী দলনেতার ভূমিকায়। সেই শুভেন্দু অধিকারী সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পত্তির মালিক। অন্তত তাঁর নির্বাচনী হলফনামা সে কথাই বলছে।

Advertisement

বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। এবার দুই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যে নিজের পুরনো কেন্দ্র নন্দীগ্রাম থেকে ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। সেই মনোনয়নে দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০২৬ সালে বিরোধী দলনেতার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫ লক্ষ টাকার। ২০২১ সালে দেওয়া হলফনামায় তাঁর মোট সম্পত্তি ছিল ৯০ লক্ষ ৬ হাজার ১৪৯ টাকা।

স্থাবর সম্পত্তি:
হলফনামা অনুযায়ী বিরোধী দলনেতার নন্দীগ্রামে ১.৯৮ একর একটি জমি রয়েছে, এগরায় একটি কৃষিজমিতে ভাগ রয়েছে। সবমিলিয়ে তাঁর নামে কৃষিজমি রয়েছে ২.৪৬ একর। কৃষিজমি পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আর নন্দীগ্রামে কৃষিজমি তাঁকে দান করা হয়েছে ওই দুটি জমির বর্তমান মূল্য ৯ লক্ষ ৫ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। তাঁর নামে একাধিক অকৃষি জমি রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন শুভেন্দু। দুটি ফ্ল্যাট কিনেছেন তিনি। তমলুকের পার্বতীপুরের একটি অ্যাপার্টমেন্টে ৪৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। কুমারপুর মৌজায় রয়েছে নিবেদিতা আবাসনের ১১৫২ স্কয়্যারফিটের ফ্ল্যাট। আর একটি বাসভবনের এক চতুর্থাংশ তাঁকে দান করা হয়েছে। সব মিলিয়ে এই সম্পত্তিগুলির মোট মূল্য ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। শুভেন্দু জানিয়েছেন, তাঁর কোনও গাড়ি নেই। অলঙ্কার, মূল্যবান সম্পদও নেই।

অস্থাবর সম্পত্তি:
এই মুহূর্তে বিভিন্ন ব্যাঙ্কে শুভেন্দুর আমানত রয়েছে ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকার। এর মধ্যে রয়েছে কিষাণ বিকাশ পত্র, ডাকঘরের সঞ্চয় প্রকল্পে একাধিক বিনিয়োগও। এর বাইরে হাতে রয়েছে নগদ ১২ হাজার টাকা।

আয়:
হলফনামা অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবর্ষে শুভেন্দুর আয় একধাক্কায় অনেকটা বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে শুভেন্দু অধিকারী মোট আয় ছিল ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে আয়ের হিসাব দেন ১০ লক্ষ ৩৭ হাজার ১৬০ টাকা। এই অঙ্কটা ২০২২-২৩ অর্থবর্ষে ছিল ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের বিরোধী দলনেতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement