১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের প্রতিবাদে রাজ্য সরকার একই ধাঁচে নিজেদের প্রকল্পে যুক্ত করেছিল 'বাপু'র নাম। রাজ্যের 'কর্মশ্রী' প্রকল্পের নাম হয়েছিল 'মহাত্মাশ্রী'। এবার সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হল রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। ১০০ দিনের কাজে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতে আরও বহু শ্রমিক, কৃষক উপকৃত হবেন, বলাই বাহুল্য। অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণায় খুশির হাওয়া গ্রামবাংলায়। ছাব্বিশের ভোটের আগে প্রত্যন্ত এলাকাগুলিতে এই প্রস্তাব বড়সড় প্রভাব ফেলবে নিঃসন্দেহে। আরও উল্লেখ্য বিষয় হল, গত রবিবার কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজ 'ভিবি জিরামজি' প্রকল্পের জন্য কোনও ঘোষণাই করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বাজেট পুস্তিকা হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার অন্দরে। ছবি: পিন্টু প্রধান
গ্রামাঞ্চলের দরিদ্র মানুষজনের কর্মসংস্থানের জন্য ১০০ দিনের কাজ প্রকল্প অতি গুরুত্বপূর্ণ। সেই প্রকল্পের নামবদল নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে কম তরজা হয়নি। প্রকল্পের নাম থেকে 'মহাত্মা গান্ধী'কে মুছে 'রাম' নাম আনা হয়েছে। তা নিয়ে বিরোধীদের প্রবল আপত্তিও কানে তোলা হয়নি। প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারও নিজেদের ১০০ দিনের কাজ সংক্রান্ত প্রকল্পের নামও বদল করে। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে রাজ্যপালের অনুমোদনক্রমে। গত ডিসেম্বরেই এই নয়া নাম কার্যকর হয়েছে। এখানে কর্মদিবসও বৃদ্ধির কথা বলা হয়েছে।
কেন্দ্রের ধাঁচে রাজ্য সরকারের ১০০ দিনের 'কর্মশ্রী' প্রকল্পের নাম হয়েছিল 'মহাত্মাশ্রী'। এবার সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হল রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। ১০০ দিনের কাজে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
নজর ছিল ছাব্বিশের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ১০০ দিনের কাজ নিয়ে নতুন কী ঘোষণা হয়, সেদিকে। বৃহস্পতিবার অন্তর্বর্তী রাজ্য বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, ‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে গ্রামাঞ্চলে আরও বেশি শ্রমিক, কৃষক উপকৃত হবেন। বছরে নির্দিষ্ট দিনে কাজের বিনিময়ে আরও বেশি অর্থ হাতে পাবেন তাঁরা।
বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পড়ছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিজস্ব ছবি
বৃহস্পতিবার অন্তর্বর্তী রাজ্য বাজেট প্রস্তাবে জানা গেল, ‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে গ্রামাঞ্চলে আরও বেশি শ্রমিক, কৃষক উপকৃত হবেন।
এই ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত দীর্ঘদিনের। দরিদ্র শ্রমিক, কৃষকদের বছরভর কাজ করানোর পর কেন্দ্র তাঁদের প্রাপ্য টাকা না দিয়ে বঞ্চনা করছে বলে অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এনিয়ে তারা দিল্লির রাজপথে পর্যন্ত আন্দোলন করেছে। কোথাও কোনও সুরাহা না পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করেছিলেন, এই প্রকল্পে কেন্দ্র নির্ভরতা আর নয়, কাজের টাকা দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকেই। আর সেই লক্ষ্যে রাজ্য সরকারও ১০০ দিনের কাজে 'কর্মশ্রী' প্রকল্প চালু করে, পরে যার নাম বদলে হয়েছে 'মহাত্মাশ্রী'। সদ্য কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। গত রবিবার সেই বাজেটে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কর্মসংস্থানে ১০০ দিনের কাজ বাবদ অর্থ বরাদ্দ দূর অস্ত, কোনও ঘোষণাই করা হয়নি। আর সেখানে দাঁড়িয়ে এই প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে অন্তর্বর্তী বাজেটে আশা আরও বাড়িয়ে তুলল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
