shono
Advertisement
West Bengal Weather Update

শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপ! উত্তাল সমুদ্র, দুর্যোগের কাঁটা দক্ষিণে, ভাসবে কলকাতা?

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে। সাগরে তার অবস্থান অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে দুশ্চিন্তা আরও বেড়েছে হাওয়া অফিসের বার্তায়।
Published By: Suhrid DasPosted: 10:16 AM Jul 26, 2026Updated: 11:58 AM Jul 26, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে। সাগরে তার অবস্থান এখন অনেকটাই স্পষ্ট। তবে দুশ্চিন্তা আরও বেড়েছে হাওয়া অফিসের বার্তায়। নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এই মুহূর্তে অবস্থান করছে। ওই একটি অঞ্চলে সেটি শক্তি বাড়িয়ে আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী কাল, সোমবার গভীর নিম্নচাপটি উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

Advertisement

ফলে দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বঙ্গে। গাঙ্গেয় উপকূল ও সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ, রবিবার বেলার পর থেকেই আবহাওয়া বদলে যাওয়ার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে না বলেই হাওয়া অফিস জানিয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগ ও বৃষ্টির প্রভাব কিছুটা কমবে বলে খবর। উত্তরবঙ্গে আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দিন কয়েকের মধ্যেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement