shono
Advertisement
West Bengal Weather Update

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, কেমন থাকবে সপ্তাহান্তে বঙ্গের আবহাওয়া?

চলতি সপ্তাহে ভারী বৃষ্টি, দুর্যোগের সতর্কতা জারি করল হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 12:52 PM Jun 24, 2026Updated: 01:43 PM Jun 24, 2026

চলতি সপ্তাহে ভারী বৃষ্টি, দুর্যোগের সতর্কতা জারি করল হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বৃষ্টি হলে অস্বস্তিকর গরম কি কমবে? উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ঝড়ের কারণে হলুদ সর্তকতা জারি থাকবে। সেই কথাও জানানো হয়েছে।

Advertisement

গতকাল, মঙ্গলবার কলকাতায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। মহানগরে একাধিক জায়গায় বহু সংখ্যায় গাছ পড়েছে। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৮ শতাংশ। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে।

আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যেটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। ফলে দুর্যোগ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া মোরগ। এইসময় বঙ্গোপসাগর উত্তাল হবে। ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে উপকূল এলাকায় তীব্র ঝড় বইতে পারে। আজ এবং আগামী কাল উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায়। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়িতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement