shono
Advertisement

দারিদ্র্য দূর করে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে পারে বিজেপিই, দাবি অমিত শাহর

গুজরাট, মহারাষ্ট্রের মতো হাসবে এই রাজ্যও, বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ The post দারিদ্র্য দূর করে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে পারে বিজেপিই, দাবি অমিত শাহর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Apr 27, 2017Updated: 12:06 PM Apr 27, 2017

স্টাফ রিপোর্টার: তিনদিনের রাজ্য সফরের শেষ মুহূর্তে রাজ্য সরকারকে কটাক্ষ অমিত শাহর৷ বৃহস্পতিবার রাজারহাটে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি তাঁর বার্তা, বাংলায় পরিবর্তন আনতে পারে বিজেপি৷ “আবকি বার ভাজপা সরকার৷” বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রতিশ্রুতি, এই রাজ্যের মতো দারিদ্র্য আর কোথাও নেই৷ একমাত্র বিজেপি ক্ষমতায় এলে তবেই হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্রের মতো এই রাজ্যের বাসিন্দাদের মুখেও হাসি ফুটবে৷ স্বাস্থ্য, শিক্ষায় এগোবে বাংলা৷ দূর হবে দারিদ্র্য৷ এমনটা বিজেপিই করতে পারবে বলে দাবি করেছেন অমিত শাহ৷

Advertisement

এদিনের বৈঠক শেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অমিত শাহ৷ পরে দুপুরে যান নিউটাউনে৷ নিউটাউনের ২৩১ নম্বর বুথে কর্মীদের সঙ্গে বৈঠক করেন৷ দেখা করেন স্থানীয় মানুষের সঙ্গেও৷ সেখানেও রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি৷ রাজ্য সফরের শেষ দিনে রাজারহাটের সুকান্তনগরে বুথ স্তরের কর্মীদের বাড়িতে যান তিনি। দলীয় কর্মীদের সঙ্গে আর এক প্রস্ত বৈঠক সেরে সন্ধ্যায় দিল্লি উড়ে যাওয়ার কথা৷ কলকাতাতে দাঁড়িয়েই প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন৷

গতকালই দু’দিনের সফরের শেষে বুথস্তরে টার্গেট ফিক্স করে দিয়ে দলে রাজ্যের পদাধিকারী ও জেলার পর্যবেক্ষকদের বার্তা দিয়েছিলেন শাহ৷ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বুথস্তরে পৌঁছতে হবে৷ সংগঠন মজবুত করতে গেলে সেখান থেকেই বুথকর্মীদের ভিত তৈরি করতে হবে৷ আর সেই প্রস্তুতি যেন কোনও ফাঁক না থেকে যায়, তা নিশ্চিত করতে সংঘ পরিবারের সঙ্গে আজ সকাল থেকে ম্যারাথন বৈঠকে বসেন অমিত শাহ৷ যে বৈঠকে সঙ্গে ছিল বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ-সহ একাধিক হিন্দু সংগঠন৷ বাংলায় সংগঠন মজবুত রাখতে এই দ্বিমুখী কৌশলই যে বিজেপির প্রধান অস্ত্র সেটাই বুঝিয়ে দিয়েছেন অমিত৷ একই সঙ্গে বলেছেন, বামফ্রন্ট-সহ অন্য সমস্ত দলের সক্রিয় নেতা-কর্মীদের দলে স্বাগত৷ তবে অবশ্যই সেই নেতাদের গ্রহণযোগ্যতা বিবেচনা করে তবেই রাজ্য নেতৃত্ব সবুজ সংকেত দেবে৷

রাজ্য নেতৃত্ব মনে করছে, বুথস্তর থেকে দলীয় সংগঠনকে মজবুত করার যে কাজ অমিত শাহ শুরু করেছেন, তার মনোবলে যাতে কোনওভাবে চিড় না ধরে সেই কাজও সেরে রাখতে চান সর্বভারতীয় সভাপতি৷ একের পর এক নির্বাচনের মধ্যে দিয়ে রাজ্যে যে গেরুয়া ঝড় উঠছে, তা যাতে কোনওভাবে না থমকে যায়, সেই কাজ চলছে৷ ইতিমধ্যে একাধিক রিপোর্ট রাজ্য থেকে দিল্লি পৌঁছেছে৷ সেখানেই সংগঠন নিয়ে প্রাথমিক প্রস্তুতির কথা ছিল৷ রাজ্যে প্রস্তুতির জায়গা থেকে কর্মীদের মনোবল কতটা বেড়েছে, তা খুঁটিয়ে পরীক্ষা করেছেন অমিত শাহ৷

The post দারিদ্র্য দূর করে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে পারে বিজেপিই, দাবি অমিত শাহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement