shono
Advertisement

চিৎপুরে প্রেমিকের হাতে খুন বধূ, উদ্ধার গলাকাটা দেহ

খুনের কথা কবুল প্রেমিকের। The post চিৎপুরে প্রেমিকের হাতে খুন বধূ, উদ্ধার গলাকাটা দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Nov 03, 2017Updated: 01:00 PM Nov 03, 2017

স্টাফ রিপোর্টার: চিৎপুরের গৃহবধূ  খুনের ঘটনায় নাটকীয় মোড়। রাধা ঘোষকে গলা কেটে খুন করার কথা স্বীকার করে নিল প্রেমিক সঞ্জয় মিস্ত্রি। শুক্রবার এমনটাই দাবি পুলিশের। তদন্তকারীদের মতে, বিবাহের কথা লুকিয়ে সঞ্জয়ের সঙ্গে গোপন সম্পর্ক তৈরি করেছিলেন রাধা। আর সেই সত্যি জানতে পেরেই ক্রোধের বশে রাধাকে মেরে ফেলেছে সঞ্জয়।

Advertisement

[জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন মুকুল]

জানা গিয়েছে, বিয়ে না করলেও সোনারপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর মতো ছিলেন রাধা এবং সঞ্জয়। প্রেমিকের সঙ্গে সম্পর্ক বাঁচাতে নিয়েছিলেন একের পর এক মিথ্যের আশ্রয়ও। এমনকী স্বামী প্রদীপ ঘোষকে ‘দাদা’ বলে পরিচয় দিয়েছিলেন। সঞ্জয়কে বলেছিলেন তাঁর স্বামী মারা গিয়েছেন। এদিকে, দীর্ঘদিন ধরে বলে আসা সেই মিথ্যের ফানুস চুপসে যেতেই সঞ্জয়ের সঙ্গে রাধার গন্ডগোল শুরু হয়। আক্রোশ তৈরি হয় আন্দামানের বাসিন্দা সঞ্জয়ের মনে। আর সেখান থেকেই সে করে ফেলে কুকর্ম। ঠিক কী হয়েছিল ঘটনার দিন? খবর, গত বৃহস্পতিবার রাতে ২১ নম্বর দমদম মিত্রবাগান রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল রাধাদেবীর মৃতদেহ। ওই সময় স্বামী প্রদীপ বাড়িতে ছিলেন না। খাবার কেনার জন্য রাত ন’টা নাগাদ চিড়িয়া মোড়ে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটের বেডরুমের মধ্যে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী প্রদীপকে আটক করে। জেরা করা হয় প্রদীপবাবুর বোন পাপিয়া দাসকেও। পাপিয়ার অভিযোগ, রাধার স্বভাবচরিত্র ভাল ছিল না। সঞ্জয় মিস্ত্রির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। এরপরই পুলিশের জালে ধরা পড়ে সঞ্জয়।

[প্রশিক্ষণরত সব কর্মপ্রার্থীরাই বসতে পারবেন টেট-এ, ঘোষণা শিক্ষামন্ত্রীর]

জেরায় সে জানায়, প্রদীপবাবু বাড়ি থেকে বেরতেই ঘরে ঢুকে রাধার উপর ঝাঁপিয়ে পড়েছিল সে। ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছিল গলার নলি। একইসঙ্গে বলে, আন্দামানে সম্পত্তি বিক্রি করে ২৭ লাখ টাকা সে পেয়েছিল। এর মধ্যে ১৪ লাখ টাকা সে শুধু রাধার পিছনেই খরচ করে। টাকা কমতেই দু’জনের মধ্যে বাড়তে থাকে তিক্ততা। সেই আক্রোশ থেকেই রাধাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নেয় সে।

[পাণ্ডবদের জতুগৃহ খননে অনুমতি এএসআইয়ের]

The post চিৎপুরে প্রেমিকের হাতে খুন বধূ, উদ্ধার গলাকাটা দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার