দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছিল কলকাতার নীলরতন সরকার মেডিক্যালে (NRS Incident) পিত্তথলির বদলে অ্যাপেনডিক্স অপারেশনের কথা। খবর পেয়ে রোগী গোপাল পোড়েলের সঙ্গে ফোনে যোগাযোগ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দপ্তর। রোগী জানান, মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানিয়েছে, তাঁকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।
একশো দিনের কাজ করেন গোপালবাবু। বেশ কয়েকদিন ধরে পেটের ডানদিকে ব্যথা ছিল। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে পিত্তথলিতে পাথর। গোপালবাবুর অভিযোগ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর গলব্লাডার স্টোন অস্ত্রোপচারেরই কথা ছিল। সার্জারি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষাও হয়। কিন্তু ভুলবশত তাঁর অ্যাপিনডিক্স-এর অস্ত্রোপচার করে দেওয়া হয়।
পূর্ব কলকাতার বেলেঘাটার প্রান্তিক পরিবারের বাসিন্দা গোপাল পোড়েল (৪৭)। একশো দিনের কাজ করেন গোপালবাবু। বেশ কয়েকদিন ধরে পেটের ডানদিকে ব্যথা ছিল। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে পিত্তথলিতে পাথর। গোপালবাবুর অভিযোগ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর গলব্লাডার স্টোন অস্ত্রোপচারেরই কথা ছিল। সার্জারি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও হয়। কিন্তু ভুলবশত তাঁর অ্যাপিনডিক্স-এর অস্ত্রোপচার করে দেওয়া হয়। ঘটনাটি জনসমক্ষে আনেন গোপালবাবুর এলাকার বিধায়ক কুণাল ঘোষ। এরপর তাঁকে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাটি জানার পরই রিপোর্ট তলব করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। মঙ্গলবারই অবশ্য এনআরএস-এ চিকিৎসা বিভ্রাটের অভিযোগ উড়িয়ে দেন তিনি।
বিষয়টা জানার পরই মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে কথা বলা হয় বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে। এরপর যোগাযোগ করা হয় গোপালবাবুর সঙ্গেও। তিনি বলেন, "আর্থিকভাবেও আমি নিঃস্ব। এই পরিস্থিতিতে মাননীয় কুণাল ঘোষ আমার জন্য দরবার করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমায় সাহায্য করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আমাকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চেয়ে পাঠানো হয়েছে।"
