shono
Advertisement

‘২৫০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূল’, চ্যালেঞ্জ অভিষেকের

বিজেপিশাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার বেড়েছে ২৬ শতাংশ, দাবি তৃণমূল নেতার।
Posted: 05:37 PM Feb 04, 2021Updated: 05:54 PM Feb 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়াইশো-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল (tTMC)। চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দলের তফসিলি জাতি-তফসিলি উপজাতি (SC-ST) সেলের সভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব সভাপতি। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। পাশাপাশি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃণমূলের ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক (Abhishek Banerjee)।

Advertisement

শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূলের তফসিলি জাতি-তফসিলি উপজাতি সেলের সভা ছিল। সেই সভা থেকে বিজেপিকে তুলোধোনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, দেশজুড়ে সাম্প্রদায়িকতার বীজ বুনছে বিজেপি। অশান্তি ছড়াচ্ছে। বাংলায়ও সেই সংস্কৃতির আমদানি করছে বিজেপি। পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছোঁড়েন তৃণমূলের যুব সভাপতি। তাঁর দাবি, আড়াই শো-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূল।

[আরও পড়ুন : ‘এত চাইলে চলবে না, অপছন্দ হলে ভোট দেবেন না’, মঞ্চে মেজাজ হারালেন মমতা]

২০১৮ সালের এনসিআরবির তথ্য তুলে এনে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন তৃণমূলের যুব সভাপতি। তাঁর কথায়, বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তফসিলি জাতি-উপজাতির উপর অত্যাচার বেড়েছে ২৬ শতাংশ। তুলে আনেন, হাথরাসের অত্যাচারের কথা। অভিষেকের কথায়, “বিজেপিশাসিত রাজ্যে দলিত, তফসিলি জাতি-উপজাতির সদস্যদের ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু বাংলায় সেই ভেদাভেদ নেই। বিজেপি ক্ষমতায় এলে এই সংস্কৃতি বাংলায়ও আসবে।” শেষে অভিষেকের চ্যালেঞ্জ, বাংলায় এই সংস্কৃতির আমদানি করতে পারবে না বিজেপি। কারণ বাংলায় বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল-ই। 

প্রসঙ্গত, সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তৃণমূলের তরফে জানানো হয়, পৃথক-পৃথকভাবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য কমিটি গঠন করা হল। রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতাদের এই কমিটিগুলির মাথায় বসানো হয়েছে। যাতে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো যায়। এদিন তফসিলি জাতি, তফসিলি উপজাতি কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

[আরও পড়ুন : বাম-কংগ্রেস জোটে শামিল হচ্ছেন আব্বাস সিদ্দিকিও! অনুমতি চেয়ে সোনিয়াকে চিঠি মান্নানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement