shono
Advertisement

ক্যানসার ছত্রাক তাই সারবে বেকিং সোডাতেই, দাবি চিকিৎসকের

কতটা সত্যি এই দাবি? তোলপাড় দুনিয়া। The post ক্যানসার ছত্রাক তাই সারবে বেকিং সোডাতেই, দাবি চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Jun 14, 2017Updated: 11:12 AM Jun 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের অ্যানসার খুঁজতে আজও হিমশিম খাচ্ছেন বিশ্বের বিজ্ঞানীরা। তার মধ্যেই আশার আলো দেখালেন ইটালির এক চিকিৎসক। তিনি জানিয়ে দিলেন ক্যানসার সারবে না এরকম কোনও ব্যাপার নেই। বরং বেকিং সোডার মতো সাধারণ জিনিসেই তা সারতে পারে।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে এই সাঁওতাল রমণীই বিজেপির তুরুপের তাস ]

প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সেটাই সব নয়। ক্যানসারের থাবাতে রোগীমৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মানব সভ্যতার বড় থ্রেট এই ক্যানসার। ২০১৫ সালে গোটা বিশ্বে ক্যানসারে প্রায় ৮.৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। প্রতি ছ’টি মৃত্যুর মধ্যেই একটি মৃত্যুই হয় ক্যানসারের কারণে। তাই কীভাবে ক্যানসারকে পরাস্ত করা যায় তা নিয়ে চলছে নিরন্তর গবেষণা। তবে সেসব থেকে একরকম মুক্তিই ঘোষণা করে দিলেন ইটালির এক চিকিৎসক। তাঁর দাবি, ক্যানসার মূলত ছত্রাক। তাই এর সেরে যাওয়ার সম্ভাবনা নিয়ে কোনও সন্দেহ নেই।

চালকের কানে ফোন? এমন ছবি তুললেই মিলবে পুরস্কার ]

এক শতাব্দী আগে ক্যানসার সম্পর্কে ধারণা ছিল যে, জিনঘটিত গোলযোগের কারণেই এই রোগ দেখা যায়। অর্থাৎ এ রোগ আসলে অন্তর্কোষীয় (ইনট্রাসেলুলার) ব্যাপার। কিন্তু ডাঃ তুলিও সিমোঞ্চিনি জানাচ্ছেন, ক্যানসার আসলে ছত্রাক। আধুনিক অঙ্কোলজিতে ঠিক ধরনের চিকিৎসা হয় না বলেও দাবি করেন তিনি। তাঁর দাবি, গাছেদের গায়ে ছত্রাকের কারণে যেরকম অসুখ হয় ক্যানসার সেরকমই। এবং এটা একধরনের আলসার। যা মৃত কোষগুলিকে জমা করে কলোনি তৈরি করে। তবে আলসার সারানোর যেরকম উপায় আছে, তেমনই ক্যানসারও সারবে সহজে। আর তা করবে বেকিং সোডা। ডাঃ তুলিওর দাবি, দীর্ঘ ২০ বছর ধরে তিনি এই পদ্ধতিতে চিকিৎসা করে চলেছেন। এবং তাতে বহু মানুষ উপকৃতও হয়েছেন।

‘কোটি কোটি টাকার স্বপ্নই দেখে যান, কিছুই প্রমাণ হবে না’  ]

তাঁর এই দাবিতে স্বভাবতই শোরগোল পড়েছে চিকিৎসা দুনিয়ায়। তিনি জানাচ্ছেন, সঠিক মাত্রায় বেকিং সোডা প্রয়োগেই ক্যানসার সেরে যেতে বাধ্য। তবে এই ধারণা সত্যি কিনা, সত্যিই এত সহজে ক্যানসার নিরাময় সম্ভব কিনা, তা নিয়েই নতুন গবেষণায় মেতেছেন বিজ্ঞানীরা।

The post ক্যানসার ছত্রাক তাই সারবে বেকিং সোডাতেই, দাবি চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার