shono
Advertisement

OMG! ঠিক এই কারণেই অকালে দাঁত পড়ে যায়

দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন৷ কারণটি এখনই ক্লিক করে জানুন৷ The post OMG! ঠিক এই কারণেই অকালে দাঁত পড়ে যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Jun 15, 2017Updated: 12:29 PM Jun 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন ক’জন? যখন তা একের পর এক বিনা নোটিসে পড়তে শুরু করে, তখনই মানুষের দাঁতের ডাক্তারের কথা মনে পড়ে৷ হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি, কোনও কিছুই বাদ যায় না তখন৷ কিন্তু এখন? এখনও তো দাঁতের যত্ন প্রয়োজন৷ তাহলেই তো শরীরের এই গুরুত্বপূর্ণ সম্পদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে৷ আর নিজের দাঁত ক’টি সুরক্ষিত রাখার জন্য কী করবেন? দাঁত মাজবেন, খাবার খাওয়ার পর ভাল করে মুখ ধোবেন আর নিজের মনটি অবশ্যই ভাল রাখবেন৷ আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন৷ আপনার মন ভাল থাকলে সুন্দর দাঁতগুলিও থাকবে অক্ষত৷ আর যদি মন ভাল না থাকে এবং আপনি নিয়মিত মানসিক অবসাদের সমস্যায় ভোগেন, তাহলে অকালেই প্রিয় দাঁতগুলি খোয়াতে হবে৷ সম্প্রতি এমনই দাবি করেছেন আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডা. ম্যাথু মেসিনা৷  তাঁর দাবি, অতিরিক্ত মানসিক অবসাদ অকালে দাঁত পড়ে যাওয়ার অন্যতম কারণ৷

Advertisement

[পাকিস্তানে মুক্তি পিছিয়ে গেল সলমনের ‘টিউবলাইট’-এর]

অবশ্য এতে এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ কেননা, রাতারাতি মনের অবস্থা দাঁতে প্রভাব ফেলে না৷ এটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া৷ ধীরে ধীরেই তা থাবা বসায় আপনার মুখগহ্বরের সবচেয়ে গুরত্বপূর্ণ অংশটিতে৷ তাহলে কী করবেন?

  • সময় থাকতেই দাঁতের যত্ন নেবেন৷
  • খেয়াল রাখবেন যাতে দাঁতের গোড়াগুলিতে কালো দাগ পড়তে না শুরু করে৷
  • মাড়ি থেকে রক্তক্ষরণও অস্বাভাবিকতার লক্ষণ৷
  • দাঁত মাজতে গেলে কিংবা কোনও শক্ত খাবার খেতে গেলে যদি দাঁতে ব্যথা অনুভব করেন তাও বিপদের কারণ হতে পারে৷

[সানিয়া মির্জাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভের, ভাইরাল ভিডিও]

এই সমস্ত লক্ষণ দেখা দিলেই অবিলম্বে ডাক্তারের কাছে যান৷ বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ আর যতটা সম্ভব খুশি থাকুন৷ আর হাসতে থাকুন৷ কারণ সুস্থ শরীরের জন্য খোলা মনে হাসির কোনও বিকল্প নেই৷

[জানেন, হলিউডে কোন নতুন ছবি সই করলেন দীপিকা?]

The post OMG! ঠিক এই কারণেই অকালে দাঁত পড়ে যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার