shono
Advertisement
Kolkata Tram

চল রাস্তায় সাজি ট্রামলাইন... এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা

রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, ট্রাম নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে।
Published By: Jaba SenPosted: 08:18 PM Jun 28, 2026Updated: 08:18 PM Jun 28, 2026

ফের কলকাতায় স্বমহিমায় চলবে ট্রাম? ১৫০ বছরের পুরনো ট্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পরিকল্পনা শুরু করল বিজেপি সরকার। ইতিমধ্যেই কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে রাইটস (আরআইটিইস)-কে সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে। সল্টলেক, নিউটাউন এবং রাজারহাটেও ট্রাম চালানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, ট্রাম নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, শহরে ট্রাম পরিষেবা ফেরাতে সার্ভের কাজ শুরু করবে রাইটস। কয়েকটি ধাপে এই সমীক্ষার কাজ চলবে। বর্তমানে কলকাতায় সীমিত কয়েকটি রুটেই ট্রাম চলে। প্রথমে সেই সব রুটে আরও আধুনিক পরিষেবা দিতে কীভাবে কাজ হবে তার সমীক্ষা চলবে। বিদেশি প্রযুক্তি ব্যবহার করে শহরে ট্রাম চালানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। গোটা কলকাতা শহরে ট্রাম চালানোর লক্ষ্যেও আলোচনা চলছে। ট্রাম পরিষেবাকে সল্টলেক ও নিউটাউন পর্যন্ত সম্প্রসারণ করা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যেও ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে। রাইটসের সমীক্ষার পরে রিপোর্ট হাতে পেয়ে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, বিগত সরকার ট্রাম নিয়ে কোনও উদ্যোগ নেয়নি। এর ফলে মুখ থুবড়ে পড়েছিল এই পরিষেবা। বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছিল। কিন্তু রাজ্যের নতুন সরকার কলকাতার ঐতিহ্য বজায় রাখতে ট্রাম নিয়ে নতুন পরিকল্পনা করছে। তাঁর কথায়, "শিল্পের পুনর্জাগরণ, কর্মসংস্থানের বিস্তার – এটাই বিজেপির অঙ্গীকার৷"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement