shono
Advertisement

ধর্ষণ রুখতে অন্তর্বাসে সেন্সর, নজরকাড়া আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর

কীভাবে ধর্ষণ আটকাবে এই সেন্সর? The post ধর্ষণ রুখতে অন্তর্বাসে সেন্সর, নজরকাড়া আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Jul 28, 2017Updated: 02:32 PM Jul 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ যতই প্রগতিশীল হোক না কেন, আজও অহরহ ঘটতে থাকে ধর্ষণের ঘটনা৷ প্রত্যন্ত অঞ্চল হোক কিংবা ঝাঁ চকচকে শহর-নারী নিগ্রহের ক্ষেত্রে কোথাও যেন কোনও ফারাক নেই৷ নিজেদের নিরাপত্তার খাতিরে নারীরা সাবধানতা অবলম্বন করেন৷ আত্মরক্ষার জন্য বিভিন্ন জিনিস সঙ্গে বহন করেন৷ তবে কাছাকাছি কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে সকলেই যাতে জানতে পারেন তারই ব্যবস্থা করলেন এক ভারতীয় বিজ্ঞানী৷ তিনি আবিষ্কার করলেন এক বিশেষ সেন্সর৷

Advertisement

Jio-কে টেক্কা দিতে আরও সস্তায় ৭০ জিবি ডেটা দিচ্ছে Vodafone ]

তাক লাগানো এই আবিষ্কার এমআইটি-র গবেষক মণীষা মোহনের৷ অনেকটা স্টিকারের মতো দেখতে এই সেন্সর৷ পোশাকে এই সেন্সর লাগিয়ে রাখলেই হল৷ যদি কোনও সময় জোর করে পোশাক খোলার চেষ্টা করা হয়, তবে তা বিশেষ আওয়াজ করে বাকিদেরও সতর্ক করতে পারবে৷ হ্যাঁ, এরকমভাবেই তৈরি করা হয়েছে এই সেন্সর৷ স্বাভাবিকভাবে পোশাক খুললে তা বুঝতে পারবে৷ অর্থাৎ কোনও মহিলা পোশাক পালটালে সেক্ষেত্রে কোনও সতর্কবার্তা যাবে না৷ কিন্তু টেনে হিঁচড়ে খোলার ক্ষেত্রে এমন কয়েকটি লক্ষণ ওই সেন্সরকে শেখানো আছে, যাতে সেটি বুঝতে পারবে যে কোনও মহিলা আক্রান্ত হয়েছে৷ তখনই তা প্রয়োজনীয় বার্তা দেবে৷ যাতে অকুস্থলের আশেপাশে থাকা ব্যক্তিও সতর্ক হয়ে যেতে পারেন৷ এছাড়া আরও বিভিন্নরকম নির্দেশ নিয়েই তৈরি হয়েছে এই সেন্সর৷ সরাসরি মোবাইলের সঙ্গে যুক্ত থেকেও বার্তা দিতে পারবে এই সেন্সর৷ সাধারণভাবে পোশাকের সঙ্গে লাগানো থাকায় মহিলাদের কোনও অসুবিধা হবে না৷ কিন্তু কোনও মহিলা অসুবিধায় পড়লে তা বুঝিয়ে দিতে পারবে এই সেন্সর৷ ধর্ষণ তথা নারী নিগ্রহের ঘটনা রুখতেই ভারতীয় বিজ্ঞানীর এই আবিষ্কার সারা পৃথিবীতেই কার্যকরী হবে বলেই বিশ্বাস৷

[ WhatsApp সম্পর্কে এই নয়া তথ্যটি জানলে আপনার মাথা ঘুরে যাবে! ]

The post ধর্ষণ রুখতে অন্তর্বাসে সেন্সর, নজরকাড়া আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার