shono
Advertisement

জানেন, মেসেজে কী লিখলে মহিলাদের থেকে উত্তর আসবেই?

নারীমনের হদিশ পাওয়া কি সহজ কথা? The post জানেন, মেসেজে কী লিখলে মহিলাদের থেকে উত্তর আসবেই? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM May 13, 2017Updated: 06:32 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে যুগ চলে গিয়েছে৷ যখন পাতার পর পাতা লেখা হয়ে যেত বিরহের ব্যাথায় কিংবা প্রথম প্রেমের একটু সাড়া পাওয়ার তাগিদে৷ তবে ওই পাড়ের উত্তর পেতে অপেক্ষা করতে হত দিনের পর দিন৷ এখন সবই বুড়ো আঙুলের ক্ষণিকের ছোঁয়ার অপেক্ষা৷ ব্যস, চোখের পলক ফেলতে না ফেলতেই মনের কথাটি থাকিবে না মনে৷ সংগোপনে তা চলে যাবে তাঁর কাছে৷ কিন্তু উত্তর মিলবে কি? কেল্লাফতে হবে না পরাজয়ের স্বাদ পাবেন? এই প্রশ্নের উত্তর পেতে আজও সেই অপেক্ষাই ভরসা প্রেমিকের দলের৷

Advertisement

[কাশ্মীরিদের বিরুদ্ধে নয় সেনা, লক্ষ্য জঙ্গিরাই: বিপিন রাওয়াত]

নারীমনের হদিশ পাওয়া কি সহজ কথা? তা হয়তো না৷ কিন্তু প্রেমের মোক্ষম বাণটি চালানো আগে কিছু কৌশল তো অবলম্বন করতে পারেন৷ যাতে অন্তত মেসেজের মাধ্যমে উত্তর পাওয়ার পথটি আরও সুগম হয় এবং তা যাতে আপনার অনুকূল হয়৷ তেমনই কিছু সূত্র মিলেছে বিশেষজ্ঞদের থেকে –

  • প্রেমের ক্ষেত্রে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ৷ এই বিষয়টি একেবারেই হেলাফেলা করবেন না৷ আর এক্ষেত্রে আপনার হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার৷ সেটি যেন অবশ্যই আকর্ষণীয় হয়৷ আপনার সেরা দিকগুলি যেন সেখানে প্রতিফলিত হয়৷
  • মেয়েদের সবচেয়ে বেশি অপছন্দের নিজের ভাললাগার মানুষটির পাশে অন্য কোনও সুন্দরী মহিলাকে দেখা৷ এমনটা হলে মেয়েরা অতিরিক্ত সচেতন হয়ে পড়েন৷ আর প্রেমিকের ক্ষেত্রে বাড়তি যত্নশীল হয়ে পড়েন৷
  • অধিকাংশ মেয়েরাই সংবেদনশীল পুরুষ পছন্দ করেন৷ যাঁরা মানুষের পাশাপাশি অন্যান্য পশুপাখিদের প্রতিও উদার হতে পারেন৷ তাই বাড়িতে পোষ্য থাকলে তাঁর সঙ্গে নিজের একটি সুন্দর ছবি আপলোড করতেই পারেন৷
  • ভুল করে ঠিক কাজটা করতেই পারেন৷ বুঝলেন না? আরে, ফোনে ভুল নম্বর ডায়াল করে কিংবা ভুল মেসেজ পাঠিয়ে কত সম্পর্কই না ঠিক হয়ে গিয়েছে৷ আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন এই মিষ্টি ভুলটা করে৷
  • সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুষ্টু-মিষ্টি মেসেজের তুলনা নেই৷ আজকাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তো হামেশাই এমন বার্তা পাওয়া যায়৷ তবে মহিলাদের পাঠানোর ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখবেন৷

[পাগলাগারদে পাঠানো উচিত সোনুকে, মত রাখি সাওয়ান্তের]

The post জানেন, মেসেজে কী লিখলে মহিলাদের থেকে উত্তর আসবেই? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার