shono
Advertisement

প্রথমবার বিশ্বের বাজারে এল ৩৬০ ডিগ্রি ক্যামেরার স্মার্টফোন

এবার জেনে নিন স্মার্টফোনে আরও কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে৷ The post প্রথমবার বিশ্বের বাজারে এল ৩৬০ ডিগ্রি ক্যামেরার স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:53 AM Mar 07, 2017Updated: 06:23 AM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের ভাল ফ্রন্ট বা রিয়র ক্যামেরা বলতে ক্রেতারা সাধারণত বেশি মেগাপিক্সলের খোঁজই আগে নেন৷ আবার ৩৬০ ডিগ্রি ছবি নিয়েও বর্তমান প্রজন্মের আগ্রহ তুঙ্গে৷ তাই এবার বাজারে এল এমন এক স্মার্টফোন, যার ক্যামেরা বাকিদের থেকে এক্কেবারে আলাদা৷ কারণ মেগাপিক্সল ছাড়াও এর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে৷ ডার্লিং নামের হিরে বসানো ব্র্যান্ড নিউ স্মার্টফোনে রয়েছে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷

Advertisement

Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷ এবার জেনে নিন স্মার্টফোনে আরও কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে৷

(এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio)

  • হ্যান্ডসেটটিতে ১৩ এমপি বিশিষ্ট ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা রয়েছে৷ যাতে ছবি এবং ভিডিও তুলে সরাসরি ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করা যাবে৷
  • আরও মজার বিষয় হল ক্যামেরার দু’দিকে সোনালী রঙের স্ট্র্যাপের উপর চারটি হীরে বসানো রয়েছে৷ আমেরিকান ডায়মন্ড নয়, সত্যিকারের হীরে৷
  • ৫.৫ ইঞ্চি ডিসপ্লের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ফুল এইচডি বিশিষ্ট৷ অর্থাৎ এই মডেলে তোলা ছবি ও ভিডিওর কোয়ালিটিও যে দুর্দান্ত হবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই৷
  • এছাড়া ৪ জিবি ব়্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে৷
  • ৩৫৬০mAh শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও৷

    (ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio?)

দাম? আইফোন ৭ প্লাসের থেকে কম৷ ভারতীয় মুদ্রায় ডার্লিংয়ের মূল্য ৮৬ হাজার টাকা৷ তবে হিরেহীন মডেলটির দাম অনেকটাই কম৷ ৩৩ হাজার টাকার বিনিময়েই মিলবে এই অভিনব ফিচার-যুক্ত ফোনটি৷

The post প্রথমবার বিশ্বের বাজারে এল ৩৬০ ডিগ্রি ক্যামেরার স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার