সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচ্ছা, সুইমিং কস্টিউমের জন্য কি সাঁতারুদের আলাদা করে কোনও পুরস্কার দেওয়া হয়? যদি হত, তাহলে নিঃসন্দেহে এই সাঁতারুদের কাছে একটি করে পুরস্কার থাকত। কারণ সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালেও এমন আজব কস্টিউম আপনার চোখে পড়বে কি না সন্দেহ! বিশ্বের বিভিন্ন সৈকত থেকে এমনই কিছু অদ্ভুত সুইমিং কস্টিউমের ছবি তুলে ধরা হল এই প্রতিবেদনে।
[জানেন, মুখমেহন থেকে ছড়াচ্ছে এই মারাত্মক রোগ]
এক মহিলাকে দেখা গেল তাঁর পার্টনারের সঙ্গে। মহিলার পরনে বিকিনি। কিন্তু এ বিকিনি আর পাঁচটি বিকিনির থেকে এক্কেবারে আলাদা। দেখে মনে হচ্ছে কেউ হাত দিয়ে তাঁর স্তন ঢেকে রেখেছে। আরেকজন বডি পেন্টকেই পোশাকের আকার দিয়েছেন। অন্যজন আবার দু’টি হাঁসের মুখওয়ালা বিকিনি পরে নজর কাড়ছেন। তাঁদের মধ্যেই একজনকে প্রশ্ন করা হয়েছিল, কেন এ ধরনের অদ্ভুত বিকিনি পরতে ভালবাসেন তাঁরা? হাসি মুখে জানালেন, সৈকতের ভিড়ের মধ্যে নিজেদের আলাদা করে তুলে ধরতে। অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করতেই এমন পোশাক বেছে নেন অনেকে।
গোয়া বা পাটায়ার সমুদ্রসৈকতে নানা ধরনের রঙবেরঙের বিকিনি পরিহিতাদের দেখা যায়। কিন্তু কখনও কাউকে সিডি দিয়ে তৈরি বিকিনি পরে দেখেছেন কি? কিংবা বুকে শোভা পাচ্ছে অ্যাকোয়ারিয়াম? হয়তো না। এমনকী এমন পোশাক অনেকে চোখেই দেখেননি। তবে শুধু মহিলারাই নয়, পুরুষরাও ধরা দেন এমন আজব সুইমিং স্যুটে। যা পরিচিত ম্যানকিনি নামে। সৈকতের সুন্দরীদের নজর কাড়তেই একটু ‘হটকে’ ম্যানকিনি পরতে ভালবাসেন তাঁরা।
[ক্যালোরি ঝরাতে চান, ট্রাই করুন এই ৯ ‘সেক্স পজিশন’]
এভাবেই অন্যের থেকে আলাদা হতে চান? অথচ বাজারে তো এমন বিকিনি খুঁজে পাচ্ছেন না। উপায় একটাই। অর্ডার দিয়ে বানিয়ে নিন। অদ্ভুত পোশাকে নজর কাড়তেও পারবেন, আবার সৃজনশীলতার জন্য প্রশংসাও কুড়িয়ে নিতে পারবেন।
The post সমুদ্রসৈকতে এমন অদ্ভুত বিকিনি পরিহিতাদের দেখেছেন? appeared first on Sangbad Pratidin.
