shono
Advertisement

জানেন, মুখের এই হাসিটিই আপনার কত ক্ষতি করতে পারে?

সাবধান কিন্তু! The post জানেন, মুখের এই হাসিটিই আপনার কত ক্ষতি করতে পারে? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM May 11, 2017Updated: 12:48 PM May 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিতান্ত রামগরুড়ের ছানা না হলে হাসতে আপনার কোনও বারণ নেই৷ যখন-তখন, যেখানে-সেখানে মন দিয়ে প্রাণ খুলে হাসুন না! কেউ বারণ করবে না৷ বরং অভিজ্ঞরা সুস্থ থাকতে হাসির পরামর্শই দিয়ে থাকেন৷ শরীর-স্বাস্থ্য বজায় রাখতে অনেকে তো আবার সাতসকালে নিয়ম করে হাসেন৷ কিন্তু সবকিছুরই তো একটা ভাল-মন্দ বলে কথা রয়েছে! তা সে হাসিই হোক না কেন৷ জানেন, প্রাণ খোলা এই হাসির জন্যই আপনাকে বয়সের তুলনায় বেশি বড় লাগতে পারে৷

Advertisement

[গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু!]

সাইকোনমিক বুলেটিন নামের গবেষণা পত্রে অন্তত এমনটাই দাবি করেছেন কয়েকজন গবেষক৷ যাঁরা বলেছেন, হাসির চোটেই মানুষের বয়স দেখার ভিত্তিতে অনেকটাই বেড়ে যায়৷ একটি মানুষ যখন হাসতে শুরু করেন তখন তাঁর মুখের পেশি প্রভাবিত হয়৷ এর ফলে চোখের নিচের অংশ কিংবা ঠোঁটের দুই পাশের অংশে ভাঁজ পড়ে৷ সে কারণেই মানুষের মুখের আদল বয়সের তুলনায় অনেকটাই বেশি মনে হয়৷

[ওড়িশার নন্দনকানন দাপিয়ে বেড়াচ্ছে এই  খুদে ‘বাহুবলী’]

এর কোনও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে কি? মুখের পেশিতে কোনও অন্য প্রভাব ফেলছে কি? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি৷ তবে গবেষকদের ধারনা, মানুষের মধ্যে যখন আবেগের সৃষ্টি হয় তখন তা মুখমণ্ডলে ধরা পড়ে৷ আর তাই মানুষের বয়সের বহিরাগত ছাপকেও নিয়ন্ত্রণ করে৷ যদিও এই কোনও অনুমানই এখনও প্রমাণিত নয়৷ তাই মন খুলে এখনও আপনি হাসতেই পারেন৷

[মানসিক অবসাদ, ২০ বছর ধরে শিকলবন্দি এই যুবক]

The post জানেন, মুখের এই হাসিটিই আপনার কত ক্ষতি করতে পারে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার