shono
Advertisement
Mamata Banerjee Facebook Bio

'এমন অদ্ভুত মহাজাগতিক প্রাণী ব্রহ্মাণ্ডে নেই', মমতার 'মুখ্যমন্ত্রী' বায়ো বদলে তীব্র কটাক্ষ অরিত্রর

শনিসকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়োতে জ্বলজ্বল করছিল 'মুখ্যমন্ত্রী' পদ। যা নিয়ে নেটভুবনে কম শোরগোল হয়নি গত চব্বিশ ঘণ্টায়। এবার সেপ্রসঙ্গেই অরিত্র দত্ত বণিকের খোঁচা! কী বললেন অভিনেতা ইনফ্লুয়েন্সার?
Published By: Sandipta BhanjaPosted: 01:13 PM May 09, 2026Updated: 04:19 PM May 09, 2026

পঁচিশে বৈশাখের 'রবি'সকালে ব্রিগেডে বাংলায় শপথবাক্য পাঠ করে রাজ্যাভিষেক হল শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী মেদিনিপুরের ভূমিপুত্র। কিন্তু শনিসকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়োতে (Mamata Banerjee Facebook Bio) জ্বলজ্বল করছিল 'মুখ্যমন্ত্রী' পদ। যা নিয়ে নেটভুবনে কম শোরগোল হয়নি গত চব্বিশ ঘণ্টায়! এদিন সকালেই সেপ্রসঙ্গে খোঁচা দিয়ে অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik) বলেন, 'পেজ ম্যানেজার কি মন্দারমণিতে ছুটিতে?' এবার তৃণমূল নেত্রীর বায়োবদলের পরও কটাক্ষ করতে পিছপা হলেন না অভিনেতা ইনফ্লুয়েন্সার। কেন?

Advertisement

শুভেন্দুর শপথ পাঠের পর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বায়ো বদলানো হয়। কিন্তু সেখানে উল্লেখ, '১৫, ১৬ ও ১৭তম বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন।'

কারণ অফিসিয়াল ফেসবুক পেজে বায়ো বদল ঘটেছে ঠিকই, কিন্তু এ যেন অশ্বত্থামা হত, ইতি গজ! 'প্রাক্তন' হয়েও নিজেকে 'প্রাক্তন' বলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 'টালবাহানা'র পর অবশেষে শনিবার শুভেন্দুর শপথ পাঠের পর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বায়ো বদলানো হয়। কিন্তু সেখানে উল্লেখ, '১৫, ১৬ ও ১৭তম বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন।' অর্থাৎ তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রীত্ব পদের উল্লেখ করলেও 'প্রাক্তন' শব্দটি কিছুতেই ব্যবহার করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করেছেন অরিত্র দত্তর বণিক।

"ভাত ঘুম দিয়ে উঠে পড়েছেন পেজ ম্যানেজার। এখন তার মনে পড়েছে তাই এডিট করেছে, কিন্তু ইগো এমন যে মুখ্যমন্ত্রী প্রাক্তন সেই কথাটাও লিখতে পারছে না।..." 

একে দেরিতে ফেসবুকের বায়ো পরিবর্তন। দ্বিতীয়ত, বায়ো বদলালেও সেখানে বাংলার 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' শব্দের উল্লেখ নেই। সেপ্রসঙ্গ উল্লেখ করেই অরিত্রর খোঁচা, "ভাত ঘুম দিয়ে উঠে পড়েছেন পেজ ম্যানেজার। এখন তার মনে পড়েছে তাই এডিট করেছে, কিন্তু ইগো এমন যে মুখ্যমন্ত্রী প্রাক্তন সেই কথাটাও লিখতে পারছে না। ব্র‍্যাকেটে লিখেছে, কোন তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রী তিনি। মমতাদি, তৃণমূল আর তাদের পেজ ম্যানেজারকে আমার সশ্রদ্ধ প্রণাম। এরকম অদ্ভুত মহাজাগতিক প্রাণী এই ব্রহ্মান্ডে আর নেই, আপনারা সেরা। জয় বাংলা"

তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবারই। আনুষ্ঠানিকভাবে ৭ মে পর্যন্ত পূর্বতন সরকারের মেয়াদ ছিল। রাতে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল আরএন রবি। তবে এরপরও বায়ো বদল না দেখে সমালোচনার ঝড় ওঠে। শনিসকালে সেপ্রসঙ্গে অরিত্র তোপ দেগে লেখেন, “আইপ্যাক-এর পেজ ম্যানেজার বোধ হয় ভয়ে পালিয়েছে নাহলে ছুটিতে মন্দারমনির সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে তাই নতুন সরকারের শপথ গ্রহণের পরেও মমতা দির পেজে আর চিফ মিনিস্টার টাইটেল সরেনি। অতএব বন্ধুরা, নরেন্দ্র মোদীর কথা শোনার দরকার নেই আমিও পেজে লিখে দিচ্ছি আমিই ভারতের প্রধানমন্ত্রী। আপনারাও এক এক করে নিজ নিজ প্রোফাইলে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে বিভিন্ন সরকারি দপ্তর নিয়ে নিন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement