সুপ্রিম নির্দেশ মেনেই ট্রাইব্যুনাল নিয়ে কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট। এই কমিটিতে রাখা হয়েছে তিন বিচারপতিকে। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই কমিটি গঠন করেন। জানা গিয়েছে, কমিটিতে থাকবেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি প্রদীপ্ত রায় এবং বিচারপতি প্রণব কুমার দেব। ১৯টি ট্রাইব্যুনাল কীভাবে কাজ করবে তা এই কমিটিই ঠিক করবে।
বঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, দু'দফায় ভোট হবে বাংলায়। কিন্তু এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। সকাল থেকে ট্রাইব্যুনালে নাম তোলার জন্য লম্বা লাইন সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে এসআইআর মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায়, ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এই উদ্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটিতে তিনজন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে বলা হয়। আদালতের মতে, এই কমিটিই ট্রাইব্যুনালগুলির জন্য একটি অভিন্ন পদ্ধতি নির্ধারণ করবে। এছাড়াও শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, কলকাতা হাই কোর্টের কমিটি যে নির্দেশিকা তৈরি করবে, তা ১৯টি ট্রাইব্যুনালের জন্য বাধ্যতামূলক হবে।
এসআইআর মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায়, ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এই উদ্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটিতে তিনজন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে বলা হয়।
শুধু তাই নয়, অফলাইনে আপিল জমা পড়লে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতর থেকে রসিদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে। আর সেই নির্দেশ মেনেই তিন বিচারপতিকে নিয়ে কমিটি গঠন করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই কমিটি কাজ করা শুরু করবে।
