shono
Advertisement
Bengal Election Result 2026

জোড়াফুল নয়, 'খোকা'র টানেই উত্তর-দক্ষিণের প্রচারে জনস্রোত! তবুও দেবগড়ে ধস তৃণমূলের

'সৌজন্যের পোস্টার বয়'কে দেখতে রাজ্যের উত্তর বলয় থেকে দক্ষিণে ভিড়ও উপচে পড়েছিল। এহেন জনসুনামির সাক্ষী দেব নিজেও প্রচারের মাঠে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, 'যেখানেই গিয়েছি জনতার প্রতিক্রিয়াই বলে দিচ্ছে ভোটের ফল।' কিন্তু শত দৌড়াদৌড়ি সত্ত্বেও কিনা নিজের গড়ে পদ্ম ফোটা আটকাতে ব্যর্থ সুপারস্টার সাংসদ!
Published By: Sandipta BhanjaPosted: 06:02 PM May 04, 2026Updated: 06:41 PM May 04, 2026

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দুন্দুভি বাজতেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে রাজ্যজুড়ে প্রচারের পিচে ঝড় তুলেছিলেন দেব। কাঠফাটা গরম উপেক্ষা করেই কখনও আকাশপথে, কখনও গাড়িতে, আবার কখনও বা পায়ে হেঁটেই আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সুপারস্টার সাংসদ। 'সৌজন্যের পোস্টার বয়'কে দেখতে রাজ্যের উত্তর বলয় থেকে দক্ষিণে ভিড়ও উপচে পড়েছিল। এহেন জনসুনামির সাক্ষী দেব নিজেও প্রচারের মাঠে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, 'যেখানেই গিয়েছি জনতার প্রতিক্রিয়াই বলে দিচ্ছে ভোটের ফল।' কিন্তু শত দৌড়াদৌড়ি সত্ত্বেও কিনা নিজের গড়ে পদ্ম ফোটা আটকাতে ব্যর্থ দেব!

Advertisement

প্রচারের পিচে ঝড় তোলাই সার! খোদ দেবগড়েই তৃণমূলের দূর্গে ধস। নির্বাচনী ফলপ্রকাশের দিন গোড়া থেকেই ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপটের থেকে প্রায় ত্রিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে পিছিয়ে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার। বেলা যত গড়িয়ে সেই ব্যবধান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। 

ভোটপ্রচারে দেব। ফাইল ছবি

নিজস্ব সংসদীয় এলাকা ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের হয়ে প্রচারের ফিতে কেটেছিলেন, তারপর মাস দুয়েক ধরে কোচবিহার, বহরমপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান-সহ একাধিক জেলায় দিনরাত এক করে জোড়াফুল শিবিরের হয়ে প্রচার চালিয়ে গিয়েছেন দেব। নেতা-অভিনেতা যেখানেই গিয়েছেন, আমজনতা তাঁকে ভালোবাসায় মুড়ে দিয়েছে। ভক্তদের অনেকে আবার তাঁকে দেখতে না পেয়ে কেঁদেকেটে জ্ঞান পর্যন্ত হারিয়েছেন। গত দু' মাসে বাংলার বিভিন্ন প্রান্তে এমনই ব্লকবাস্টার চিত্র ধরা পড়েছে। দেবকে ঘিরে আট থেকে আশির এহেন উন্মাদনা যে কোনও দলের প্রার্থীর ক্ষেত্রেই যে ঈর্ষণীয়, তা হলফ করে বলে যায়। কিন্তু প্রচারের পিচে ঝড় তোলাই সার! খোদ দেবগড়েই তৃণমূলের দূর্গে ধস। নির্বাচনী ফলপ্রকাশের দিন গোড়া থেকেই ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপটের থেকে প্রায় ত্রিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে পিছিয়ে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার। বেলা যত গড়িয়ে সেই ব্যবধান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, বললেও অত্যুক্তি হয় না। শুধু তাই নয়, সুপারস্টার সাংসদ যেসব জেলায় জোড়াফুল শিবিরের হয়ে হাইভোল্টেজ প্রচারে বিরোধী শিবিরের বুকে কাঁপন ধরিয়েছিলেন, সেসব এলাকাতেও গেরুয়া ঝড় বইছে। সেই প্রেক্ষিতেই ওয়াকিবহালমহলের অন্দরে ফিসফাস, আসলে জোড়াফুল ম্যাজিক নয়, প্রচারের পিচে এহেন জনস্রোত স্রেফ 'খোকা'কে দেখার জন্যেই। কারও বা প্রশ্ন, সুপারস্টার গুগলি গিলেই কি ভিড় জমিয়েছিলেন আমজনতা?

এক দশকের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? একদিকে যেমন প্রচারমঞ্চে কখনও বিরোধী শিবিরের বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেননি, অন্যদিকে তেমনই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার অভিযোগ ওঠেনি দেবের বিরুদ্ধে।

ভোটপ্রচারে দেব। ছবি: ফেসবুক

আসলে আমজনতার কাছে তিনি 'রাজনীতিক দেবে'র থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র 'মানুষ দেব'। এক দশকের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? একদিকে যেমন প্রচারমঞ্চে কখনও বিরোধী শিবিরের বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেননি, অন্যদিকে তেমনই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার অভিযোগ ওঠেনি দেবের বিরুদ্ধে। সে চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের বিধানসভা ভোট, সবক্ষেত্রেই দলনেত্রীর কাজের খতিয়ান দেখিয়ে আমজনতার কাছে ভোটপ্রার্থনা করেছেন সুপারস্টার সাংসদ। কিন্তু দেবের নিজের গড়েই কিনা শেষমেশ গেরুয়া নিশান উড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement