shono
Advertisement

Breaking News

Ashoke Dinda

অশোক দিন্দা হয়ে 'ভোট প্রচার' গেইলের! চমক দিতে গিয়ে বিতর্কে ময়নার বিজেপি প্রার্থী

বিধানসভা ভোটের প্রচারে ক্রিস গেইল! এই চমকটার জন্য সম্ভবত তৈরি ছিলেন না বঙ্গবাসী।
Published By: Arpan DasPosted: 07:20 PM Apr 22, 2026Updated: 07:20 PM Apr 22, 2026

বিধানসভা ভোটের প্রচারে ক্রিস গেইল! এই চমকটার জন্য সম্ভবত তৈরি ছিলেন না বঙ্গবাসী। ক্যারিবিয়ান তারকার প্রাক্তন সতীর্থ অশোক দিন্দা ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। তাঁর হয়ে গলা ফাটালেন 'ইউনিভার্স বস।' তবে একজন বিদেশি কীভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার করতে পারে? সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

ময়নায় গত ৫ বছরের বিধায়ক দিন্দা। এবারও পুরনো কেন্দ্রেই দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দিন্দার সঙ্গে গেইলের বন্ধুত্ব বেশ পুরনো। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে খেলেছেন দু'জন। মাঠের বাইরেও সুসম্পর্ক রয়েছে। যার প্রমাণ দেখা দিল বঙ্গ নির্বাচনেও।

সোশাল মিডিয়ায় দিন্দা একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় গেইল বলছেন, 'ভোট ফর অশোক দিন্দা।' ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। কিন্তু গেইলের প্রচার নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। কারণ গেইল বিদেশি। কোনও বিদেশি যদি নিজে কোনও প্রার্থীর হয়ে প্রচার করেন, তাহলে কোনও সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয়েছে দিন্দার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ বিদেশি গেইলের প্রচারকে দিন্দা নিজেই ছড়িয়েছেন। যা নিয়মবিরুদ্ধ। কমিশন বিষয়টি খতিয়ে দেখছে বলেই খবর।

উল্লেখ্য, ভারতে গেইলের ভক্তসংখ্যা প্রচুর। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে আইপিএলে খেলেছেন। তারপরও ভারতে নিয়মিত আগমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতেও শোনা যায় তাঁকে। অন্যদিকে দিন্দা শেষ আইপিএলে খেলেছেন ২০১৭ সালে। ভারতের জার্সিতে ১৩টি ওয়ানডে খেলেছেন। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়ে ময়না থেকে বিধায়ক হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement