shono
Advertisement
Aayakar Bhawan

আম্বেদকর স্মরণে আয়কর ভবন, সমাজসেবায় অনন্য নজির পশ্চিমবঙ্গ ইউনিটের

বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী রইল তিলোত্তমা। বুধবার কলকাতার আয়কর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ ইউনিট।
Published By: Buddhadeb HalderPosted: 05:36 PM Apr 22, 2026Updated: 07:05 PM Apr 22, 2026

বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী রইল তিলোত্তমা। বুধবার কলকাতার আয়কর ভবনে (Aayakar Bhawan) এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ ইউনিট। ভারতরত্ন আম্বেদকরের জীবনদর্শন এবং আধুনিক ভারতের গঠনে তাঁর অনস্বীকার্য ভূমিকার কথা মনে করিয়ে দিতেই এই উদ্যোগ।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম সার্কেলের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত সুরভি বর্মা গর্গ। বাবাসাহেবের বহুমুখী প্রতিভা ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ রাজাগোপাল ধর চক্রবর্তী। আম্বেদকরের দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক ডঃ সুধাকর সরদার। আয়কর দপ্তরের বিভিন্ন আধিকারিক ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা দেয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় আই বাড়া এবং সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার জানান, শুধুমাত্র প্রথাগত শ্রদ্ধার্ঘ্য নয়, বাবাসাহেবের দেখানো পথে সামাজিক সংহতি বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য। এই লক্ষ্যপূরণেই এদিন এক বিশেষ সমাজসেবামূলক পদক্ষেপ গ্রহণ করে সংস্থাটি। সন্দেশখালীর হরিগুরু চাঁদ মিশন এবং পুরুলিয়ার সিধ কানহো বিরসা গুরুগমকে মিশন স্কুলকে সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে বাবাসাহেবের মানবিক আদর্শকেই পাথেয় করল আয়কর দপ্তরের এই কর্মী সংগঠন। সব মিলিয়ে আলোচনা ও সেবার মেলবন্ধনে বাবাসাহেব স্মরণ এক অনন্য নজির গড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার