shono
Advertisement

Breaking News

Suvendu Adhikari

শুভেন্দুর বিরুদ্ধে ৩২টি মামলা, হাই কোর্টে জানাল কলকাতা ও রাজ্য পুলিশ

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজ্য কোথায় কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন শুভেন্দু। মামলায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কাছে সেই তথ্য জানতে চেয়েছিলেন হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
Published By: Subhankar PatraPosted: 09:16 AM Mar 28, 2026Updated: 01:54 PM Mar 28, 2026

এ পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার হাই কোর্টে এই সংক্রান্ত মামলায় রিপোর্ট দিয়ে সেই তথ্যই জানাল কলকাতা ও রাজ্য পুলিশ।

Advertisement

বিধানসভা নির্বাচনে (Bengal Election 2026) নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম দফায় হবে নন্দীগ্রামের ভোট। দ্বিতীয় দফায় ভবানীপুরে। এই পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজ্য কোথায় কতগুলি ফৌজদারি মামলা তাঁর বিরুদ্ধে রয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন শুভেন্দু।

মামলায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কাছে সেই তথ্য জানতে চেয়েছিলেন হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা পুলিশ অবশ্য আগেই রিপোর্ট জমা করেছিল। সেই মতো ৭টি ফৌজদারি মামলা বিরোধী দলনেতার বিরুদ্ধে রয়েছে বলে জানানো হয়। শুক্রবার রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশে মোট ২৫টি ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে মোট ৩২টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এ দিন রিপোর্ট জমা পড়তেই শুভেন্দু অধিকারীর মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি ভট্টাচার্য।

অন্যদিকে, বারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীও একই আবেদনে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন। কৌস্তভের বিরুদ্ধে পুলিশে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার হিসাব দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবী। তবে, কলকাতা পুলিশ তাদের তথ্য পেশ করেছে। সেখানে বলা হয়েছে, কৌস্তভ বাগচীর বিরুদ্ধে কলকাতা পুলিশে মোট ৪টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। রাজ্য পুলিশে কতগুলি ফৌজদারি মামলা, কোন-কোন থানায় রয়েছে কৌস্তভের বিরুদ্ধে, তা জানাতে সময় চাওয়া হয়েছে প্রশাসনের তরফে। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ ৩১ মার্চ সম্পূর্ণ তথ্য আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement