shono
Advertisement
Kolkata Traffic Restrictions

পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসে মহানগরে মোদি, কলকাতায় কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

দু'দিনের সফরে আজ, শনিবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে প্রথমে তিনি তারকেশ্বরের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি কলকাতায় আসবেন। আগামী কাল, রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী।
Published By: Suhrid DasPosted: 03:44 PM Jun 20, 2026Updated: 05:30 PM Jun 20, 2026

দু'দিনের সফরে আজ, শনিবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে প্রথমে তিনি তারকেশ্বরের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি কলকাতায় আসবেন। আগামী কাল, রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির উপস্থিতি, একাধিক কর্মসূচি ও যোগ দিবস পালনের জন্য কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একাধিক রাস্তায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ।

Advertisement

লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে মহানগরে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। এদিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধ এবং ওষুধবাহী গাড়িকে। আজ, শনিবার তারকেশ্বরের কর্মসূচি সেরে কলকাতার লোকভবনে এসে রাতে থাকবেন প্রধানমন্ত্রী। কলকাতা পুলিশের নির্দেশ অনুসারে অন্যান্য মালবাহী গাড়িগুলিতে ১১ ফারলং গেট, কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি এবং আরআর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। 

লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে মহানগরে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। এদিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধ এবং ওষুধবাহী গাড়িকে।

শনিবার রাত ১২টা থেকে আগামী কাল, রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই যান চলাচল নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।  প্রয়োজনে সাধারণ যানবাহন চলাচলের ক্ষেত্রেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে। শুধু তাই নয়, আজ বিকেল পাঁচটা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা দু'দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। ওইসব রাস্তায় কোনও গাড়ি চলাচল করবে না। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে পার্কিংয়ের ওপর নিয়ন্ত্রণ হতে পারে বলেও খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement