shono
Advertisement
Abhishek Banerjee

'মেঘের আড়াল থেকে লড়ছে কমিশন', ভোটযুদ্ধে বিজেপির 'ট্রাম্প কার্ড' চেনালেন অভিষেক

ভোটমুখী বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। শাসক শিবির তৃণমূলের দাবি, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার X হ্যান্ডেলেও সেই একই অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Published By: Sayani SenPosted: 12:38 PM Apr 16, 2026Updated: 01:12 PM Apr 16, 2026

ভোটমুখী (West Bengal Assembly Election) বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। শাসক শিবির তৃণমূলের দাবি, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার X হ্যান্ডেলেও সেই একই অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলায় লড়াইয়ের জন্য বিজেপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড নির্বাচন কমিশন বলেই দাবি তাঁর।

Advertisement

অভিষেক লেখেন, "আপনি যদি ভাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ বিজেপির ট্রাম্প কার্ড, তাহলে ভুল করছেন। বিজেপির আসল ট্রাম্প কার্ড হল নির্বাচন কমিশন। যারা মেঘের আড়াল থেকে বিজেপির হয়ে লড়ে যাচ্ছে। বিজেপি যেভাবে বলছে, অনুগতর মতো ঠিক সেভাবে নির্দেশ মেনে চলছে। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেগুলি পহেলগাঁও, দিল্লি, মনিপুর অথবা নয়ডা বেশি কাজে লাগানো সম্ভব। তাদের মোতায়েন করা হয়েছে বাংলায়। তৃণমূলের সকলের দিকে তাঁদের নজর রাখতে বলা হয়েছে। তার মধ্যে আমার পরিবারও রয়েছে।"

অভিষেকের (Abhishek Banerjee) হুঁশিয়ারি, "যা-ই চাও না কেন। যাকেই টার্গেট করো না কেন, মনে রাখতে হবে আপনারা ঠিক আগামী ১৯ দিন বাংলায় রয়েছে। গুজরাটের বাবুরা যারা আমাদের দলীয় কর্মীদের ঘরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের পর তাঁদের আর ৩০ মিনিটও বাংলায় দেখা যাবে না। এটা হুমকি নয়, চ্যালেঞ্জ।"

বলে রাখা ভালো, বাংলায় গত কয়েকটি নির্বাচনে মোটেও আশানুরূপ ফল করেনি বিজেপি। ছাব্বিশের নির্বাচন তাদের কাছে 'ডু অর ডাই' ম্যাচের মতো। জয় নিশ্চিত করতে পরিকল্পনামাফিক ভোটমুখী বঙ্গে এসআইআর করা হয়েছে বলেই অভিযোগ শাসক শিবিরের।আর নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে নির্বিচারে ভোটারদের নাম দিচ্ছে বলেও দাবি তাদের। এই পরিস্থিতিতে একাধিকবার শাসক শিবিরের নিশানায় বিজেপি ও কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement