shono
Advertisement

Breaking News

WB Assembly Election 2026

হুমায়ুন কবীরকে লক্ষ্য করে 'চোর' স্লোগান, 'শেষ দেখে ছাড়ব', পালটা হুঁশিয়ারি, নওদায় ব্যাপক উত্তেজনা

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া হাতে পরিস্থিতি সামাল দেন তাঁরা।
Published By: Kousik SinhaPosted: 10:52 AM Apr 23, 2026Updated: 11:43 AM Apr 23, 2026

ভোট (WB Assembly Election 2026) দেখতে বেরিয়ে তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর। তাঁকে ঘিরে 'চোর চোর' স্লোগান। মেজাজ হারিয়ে পালটা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আমজনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো তথা প্রার্থী হুমায়ুন কবীর। যা নিয়ে একেবারে তুমুল ধ্বস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হুমায়ুন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া হাতে পরিস্থিতি সামাল দেন তাঁরা। যদিও ঘটনার পরেই রাস্তার উপরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন হুমায়ুন। তাঁর অভিযোগ, অশান্তির পরিস্থিতি তৈরি করতেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। এর শেষ দেখে ছাড়ব। 

Advertisement

বৃহস্পতিবার সকালে নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে যান হুমায়ুন। সেই সময় তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। 'গো ব্যাক' স্লোগান তোলেন স্থানীয়রা। শুধু তাই নয়, 'চোর চোর' স্লোগানও দেন তাঁরা। এমনকী 'বিজেপির দালাল' বলেও বেশ কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। এই অবস্থায় একটা সময় মেজাজ হারিয়ে একেবারে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আমজনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো। যা নিয়ে একেবারে হুলস্থূল বেঁধে যায়।

বৃহস্পতিবার সকালে নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে যান হুমায়ুন। সেই সময় তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। 'গো ব্যাক' স্লোগান তোলেন স্থানীয়রা। শুধু তাই নয়, 'চোর চোর' স্লোগানও দেন তাঁরা।

এদিকে মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট (WB Assembly Election 2026) দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। বলে রাখা প্রয়োজন, ভোটের আগের রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। কোথাও তৃণমূল এবং বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আবার কোথাও তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। বিরোধীদের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেলা পুলিশ প্রশাসন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement