shono
Advertisement
Akhilesh Yadav

'দিদি'র প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী অখিলেশ, কত আসনে জয়? ভবিষ্যদ্বাণী সপা নেতার

বরাবরই বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে অখিলেশ যাদবকে।
Published By: Sucheta SenguptaPosted: 03:54 PM May 03, 2026Updated: 06:15 PM May 03, 2026

রাত পোহালেই বঙ্গভোটের ফলপ্রকাশ। তৃণমূল সরকারের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? রাজ্যজুড়ে তোলপাড় হওয়া এই প্রশ্নের জবাব মিলবে সোমবারই। পাল্লা ভারী কার? নানা মুনির নানা মত। তবে তার আগেই জাতীয় স্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগাম শুভেচ্ছা আসতে শুরু করেছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ভবিষ্যদ্বাণী করলেন, 'দিদি আছেন, দিদিই থাকবেন।' ছাব্বিশের ভোটে তৃণমূল ২৩৪ টি আসন পাবে বলেও আত্মবিশ্বাসী অখিলেশ।

Advertisement

এক্স হ্যান্ডল পোস্টে অখিলেশ লিখেছেন, 'এ থেকেই স্পষ্ট যে নির্বাচন কমিশনকেও ভরসা করতে পারছে না বিজেপি। এও স্পষ্ট, বিজেপি এবারও শোচনীয়ভাবে হারবে। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া একাধিক আধিকারিকের মুখে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল ২৩৪ আসনে জিতবে, সেটাই সঠিক হতে চলেছে। দিদি আছেন, দিদিই থাকবেন।' এর আগে ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ পোস্ট করেছিলেন, 'বিজেপির বিরুদ্ধে একা বাঘিনীর মতো লড়ছেন।'

রবিবার এক্স হ্যান্ডল পোস্টে বাংলার ভোটগণনায় ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের খবরটি শেয়ার করে অখিলেশ লিখেছেন, 'এ থেকেই স্পষ্ট যে নির্বাচন কমিশনকেও ভরসা করতে পারছে না বিজেপি। এও স্পষ্ট, বিজেপি এবারও শোচনীয়ভাবে হারবে। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া একাধিক আধিকারিকের মুখে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল ২৩৪ আসনে জিতবে, সেটাই সঠিক হতে চলেছে। দিদি আছেন, দিদিই থাকবেন।' এর আগে ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ পোস্ট করেছিলেন, 'বিজেপির বিরুদ্ধে একা বাঘিনীর মতো লড়ছেন।' এবার ফলাফলের আগেও মমতা 'দিদি'র পাশে থাকার বার্তা দিয়ে ফের অগ্রিম শুভেচ্ছা জানালেন।

বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি সমাজবাদী পার্টি সুপ্রিমোর এই সমর্থন নতুন নয়। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের সঙ্গেও একসময় দারুণ সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেসময় মমতা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। নানা বিষয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করতেন। পরবর্তী সময় মুলায়মের উত্তরসূরী হিসেবে অখিলেশও বিজেপি-বিরোধী রাজনীতি করে উঠে এসেছেন এবং সমমনোভাবাপন্ন রাজনীতিক হিসেবে মমতাকে পাশে পেয়েছেন। গত লোকসভা ভোটের আগে মমতার মস্তিষ্কপ্রসূত 'ইন্ডিয়া' জোট তৈরি হওয়ায় উভয়ের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উত্তরপ্রদেশে ভোটের সময় তৃণমূল সুপ্রিমো লখনউ গিয়ে অখিলেশের সমর্থনে প্রচার করে এসেছিলেন। অখিলেশও বাংলার নির্বাচনে প্রতি মুহূর্তে তৃণমূল সরকারের পাশে থেকে জনতাকে বার্তা দিয়েছেন। এবার ফলপ্রকাশের আগেও সেই অখিলেশের সেই সমর্থন অটুট রইল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement