Advertisement
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন! জানেন, জেন জি'র হার্টথ্রব কারা?
ছবি বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও 'হ্যান্ডসাম হ্যাঙ্ক'দের সুঠাম চেহারায় চোখ আটকে যায়। নতুন প্রজন্মের তরুণ অভিনেতাদের সেই তালিকাটা নিতান্তই ছোট নয়। কারা রয়েছেন সেই তালিকায়?
রোম্যান্টিক নায়কের প্রতি দর্শকের বরাবরই একটা বাড়তি আকর্ষণ থাকে সে কথা অস্বীকার করা উপায় নেই। তারকাসুলভ উপস্থিতিতে সিনেপ্রেমীদের হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেন। ছবি বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও 'হ্যান্ডসাম হ্যাঙ্ক'দের সুঠাম চেহারায় চোখ আটকে যায়। নতুন প্রজন্মের তরুণ অভিনেতাদের সেই তালিকাটা নিতান্তই ছোট নয়। কেরিয়ারের সাফল্য, ফ্যান ফলোয়িংয়ের নিরিখে কারা বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত 'এলিজিবল ব্যাচেলর'?
বলিউডের 'দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর' বলেই প্রথমেই যাঁর নাম মনে আসে তিনি আর কেউ নন, বলিউডের ভাইজান সলমন খান। বয়স তো তাঁর কাছে সংখ্যামাত্র। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও ৬০ বছর বয়সী সলমন আজও অবিবাহিত। সলমনের 'সিঙ্গল টু মিঙ্গল'-এর আশায় আজও অপেক্ষারত অসংখ্য অনুরাগী। জেন জি-র 'এলিজিবল ব্যাচেলর'দের অনায়াসেই টেক্কা দিতে পারেন সলমন, তা বললে অত্যুক্তি হবে না।
তরুণ প্রজন্মের মধ্যে 'এলিজিবল ব্যাচেলর'-এর তালিকায় যাঁর নাম অবশ্যই উঠে আসেন তিনি 'সাইয়ারা' খ্যাত আহান পাণ্ডে। প্রথম ছবিতেই বক্স অফিসে তেহেলকা তৈরি করে দর্শক মনে দাগ কেটেছেন। রোম্যান্টিক নায়ক হিসেবে ব্যাপক সাড়া ফেলেছেন। পয়লা ছবির পরই তরুণীদের মনে আহান যে গভীর ছাপ ফেলেছেন তা বলাই বাহুল্য। মোহিত সুরির হাত ধরে ফিরছে সাইয়ারা' জুটির ম্যাজিক।
'কিল' ছবিতে দুর্দান্ত অভিষেকের পর নবাগত লক্ষ বলিউডের 'এলিজিবল ব্যাচেলর'দের মধ্যে অন্যতম। অ্যাকশনমুখর ছবি থেকে এবার রোম্যান্সে গা ভাসাবেন অভিনেতা। পর্দায় তাঁর আবির্ভাবে ছ্যাঁকা খেয়েছে তরুণী হৃদয়। লক্ষের পরবর্তী ছবির তালিকায় রয়েছে 'চান্দ মেরা দিল'। অনন্যা পান্ডের সঙ্গে ধর্মা প্রোডাকশনের অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে তাঁকে।
'দ্য আর্চিজ'-এর মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন বেদাং রায়না। এরপর 'জিগরা'তেও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। অভিনেতা হিসেবে লাইমলাইট ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বেদাংয়ের সহজাত স্টাইলে ক্লিন বোল্ড বর্তমান প্রজন্ম। বলিউডের অন্যতম 'এলিজিবল ব্যাচেলর'-এর তালিকায় তাই নিঃসন্দেহে জায়গা পেয়েছেন বেদাং রায়না।
বর্তমান প্রজন্মের হার্ট থ্রব তরুণ অভিনেতা অভয় ভার্মা। 'মুঞ্জা' ছবির মাধ্যমে ব্রেক পান অভয়। অভিনয়শৈলিতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। পর্দায় তাঁর উপস্থিতি যে কখনই তরুণীদের মোহভঙ্গ করতে পারবে না তা বলার অপেক্ষাই রাখে না। আসন্ন ছবির তালিকায় রয়েছে 'কিং', 'অপারেশন সফেদ সাগর', 'জেসি', 'দিলকশি'-এর মতো একগুচ্ছ ছবি।
এবার আসা যাক বচ্চন পরিবারের সদস্যের কথায়। 'দ্য আর্চিজ'-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটলেও 'ইক্কিস'-এ কাজের সুযোগ তাঁর কেরিয়ারে এনে দিয়েছে নয়া মোড়। তিনি অমিতাভ বচ্চনের আদরের নাতি অগস্ত্য নন্দ। বলিউডের সবচেয়ে নজরকাড়া নতুন প্রজন্মের মধ্যে একজন। যাকে ঘিরে মহিলামহলে উন্মাদানার অন্ত নেই।
বলিউডের 'এলিজিবল ব্যাচেলর'-এর তালিকা থেকে কোনওভাবেই বাদ দেওয়া যায় না শাহরুখ পুত্র আরিয়ানকে। স্বল্পভাষী আরিয়ানে মগ্ন তরুণ প্রজন্ম। ব্র্রাজিলের মডেল লাস্যময়ী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের নাম জড়াতেই মন ভেঙেছে বহু নারীর! খান পুত্রের সঙ্গে লারিসার প্রেমচর্চা বহুদিনের, তবে ব্যক্তিগতজীবন নিয়ে একটি শব্দও খরচ করেননি আরিয়ান বা লারিসা।
'ডিয়ার জিন্দেগি'তে অভিনয় করা তরুণ অভিনেতা রোহিত সরাফকে নিশ্চয়ই মনে আছে? 'দ্য স্কাই ইজ পিঙ্ক', 'মিসম্যাচড', 'ইশক ভিশক রিবাউন্ড'-এর মতো প্রজেক্টে কাজ করে একটি শক্তিশালী ফ্যানবেস তৈরি করেছেন। চার্মিং লুক আর রোম্যান্টিক ইমেজের যুগলবন্দিতে রোহিতে মজে জেন জি। তাই বর্তমান প্রজন্মে 'এলিজিবল ব্যাচেলর'-এর তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন এই তরুণ অভিনেতা।
Published By: Kasturi KunduPosted: 05:48 PM May 03, 2026Updated: 05:50 PM May 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
