shono
Advertisement

Breaking News

WB Assembly Election 2026

বিজেপিকে ভোট দিতে চাপ! বাহিনীর হাতে মাথা ফাটল প্রতিবাদী বৃদ্ধার

কেন্দ্রীয় বাহিনীর 'অতি সক্রিয়তা'য় ফুঁসছে উত্তর দিনাজপুরের চোপড়া। ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনায় এক বৃদ্ধা ও তাঁর ভাইপোর জখম হয়েছে বলে জানা গিয়েছে।
Published By: Arpita MondalPosted: 04:18 PM Apr 23, 2026Updated: 05:09 PM Apr 23, 2026

মোটের উপর শান্তিপূর্ণ ভোট (WB Assembly Election 2026) হলেও একাধিক জায়গায় ছড়ি ঘোরাতে দেখা গেল বাহিনীকে! কেন্দ্রীয় বাহিনীর 'অতি সক্রিয়তা'য় ফুঁসছে উত্তর দিনাজপুরের চোপড়া। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় মোহনগছ প্রাথমিক স্কুলের ১৬২ নম্বর বুথের ভোটকেন্দ্রের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনায় এক বৃদ্ধা ও তাঁর ভাইপোর জখম হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

চোপড়ার ১৬২ নম্বর বুথের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বৃদ্ধা ঝারিমন নিসা তাঁর ভাইপোকে সঙ্গে নিয়ে ভোট (WB Assembly Election 2026) দিতে যান। অভিযোগ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন। এর প্রতিবাদ জানাতেই বিপত্তি। বৃদ্ধার অভিযোগ, প্রতিবাদ করতেই জওয়ানরা চড়াও হন তাঁদের উপর। ওই বৃদ্ধা ও তাঁর ভাইপোকে মারধরের অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে।

আক্রান্ত বৃদ্ধা বলেন, 'আমি ভোট দিতে এসেছিলাম। আমাকে ওই জওয়ানরা বলছিলেন বিজেপিকে ভোট দিতে। আমি বলেছি, নিজের ইচ্ছায় ভোট দেব। এর পরে আমায় লাঠি দিয়ে মেরেছে।' বাহিনীর লাঠির ঘায়ে বৃদ্ধার মাথায় চোট লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় দলুয়া ব্লক হাসপাতালে ভর্তি করানো হয় ওই বৃদ্ধাকে। এই ঘটনার উল্লেখ করে সোশাল মিডিয়ায় সরব তৃণমূল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন ইসলামপুর পুলিস সুপার রাকেশ সিং।তবে বাহিনীর তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে ঝাড়গ্রামের কুলডিহা, কানিমহুলি গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে ধমকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘর থেকে বেরতে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন গ্রামবাসীরা। চার পাঁচজনের উপর লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement