shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

৫ বছরে সম্পত্তি বেড়েছে চারগুণ, মামলা ১৯টি! কত টাকার মালিক 'ক্যাপ্টেন' মীনাক্ষী?

'ছাব্বিশের যুদ্ধে' নেমে আইন মেনে হলফনাম জমা দিয়েছেন মীনাক্ষী। সেখানে দেখা যাচ্ছে বামেদের লড়াকু এই নেত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এম করেছেন। তারপর এই বিশ্ববিদ্যালয় থেকেই ২০১০ সালে বিইড করেছেন।
Published By: Subhankar PatraPosted: 11:57 AM Apr 05, 2026Updated: 11:58 AM Apr 05, 2026

'ছাব্বিশের যুদ্ধে' উত্তরপাড়া আসনে লড়ছেন বামেদের 'ক্যাপ্টেন' মীনাক্ষী মুখোপাধ্যায়। গতবার লড়েছেন নন্দীগ্রাম থেকে। এই পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পত্তি বেড়েছে চার গুণেরও বেশি। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে মামলাও। তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। গাড়ি, বাড়ি নেই। গয়নাও নেই মীনাক্ষীর। সম্বল একটি স্কুটি। কিন্তু পায়ে হেঁটেই পৌঁছে যাচ্ছেন উত্তরপাড়ার ভোটারদের দুয়ারে।

Advertisement

হলফনাম জমা দিয়েছেন মীনাক্ষী। বামেদের লড়াকু এই নেত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এম করেছেন। তারপর এই বিশ্ববিদ্যালয় থেকেই ২০১০ সালে বিইড করেছেন। হলফনামা অনুযায়ী, মীনাক্ষীর নিজের নামে কোনও জমিজমা নেই। নেই বাড়িও। গয়নাও নেই। তবে একটি স্কুটার রয়েছে। সেটিও ১২ বছরের পুরনো। যার বর্তমান মূল্য় প্রায় ২০ হাজার ৮৮০ টাকা। তিনি নিজেকে সমাজকর্মী হিসাবে পরিচয় দিয়েছেন। জানিয়েছেন দলের সর্বক্ষণের কর্মী। কিন্তু দল থেকে কত টাকা পান তা তিনি জানানি।

মীনাক্ষী জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬। হাতে নগদ রয়েছে ২ হাজার। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে। তার মধ্যে তিনটি সেভিংস  অ্যাকাউন্টে রয়েছে ১৫ হাজার টাকা, ৮,৮৪৬ টাকা এবং ১ লক্ষ ৭৩ হাজার ৮৯৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টটে রয়েছে ৬০,৯৪০ টাকা। এলআইসিতে তাঁর ২ লক্ষ টাকা বিমা রয়েছে। মিউচুয়াল ফান্ডে বা বন্ডে তাঁর বিনিয়োগ ৯৬,৮৯৫ টাকা। সব মিলিয়ে ব্যাঙ্কে তাঁর বিনিয়োগ রয়েছে, ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭৬ টাকা। তাঁর কোনও লোন নেই বলেও জানিয়েছেন বাম নেত্রী। এত কিছু নেইয়ের মাঝে প্রায় ১৯টি মামলা রয়েছে। বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শেষ হাসি কে হাসবে এখন তাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement